somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গফরগাঁয়ের চাঞ্চল্যকর ছালাম খুনের মামলায় ১৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চারবাড়ীয়া বাজারে চাঞ্চল্যকর আব্দুস ছালাম খুনের মামলায় ১৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড এবং নিজাম উদ্দিন নামে অপর একজনকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ময়মনসিংহ ২য় অতিরিক্ত দায়রা জজ আদালত। গতকাল (১৮/০৫/১০)মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শরীফ আহমেদ এ রায় ঘোষনা করেন। মোট ২৩ আসামীর মধ্যে ৭ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-মোস্তফা ওরফে রাতুল, শামসুল হক ওরফে কাঞ্চন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, সুরত আলী, নুরুল ইসলাম, লেকত আলী, সুলতান, স্বপন, রিপন, আব্দুল আওয়াল, আব্দুল মান্নান, সোলায়মান, শহীদ ও আনোয়ার হোসেন ওরফে আনার। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মাঝে সুলায়মান, শহীদ ও আনোয়ার হোসেন আনার পলাতক রয়েছে। আসামীদের মধ্যে ইতিপূর্বে ৩ জনের মৃত্যু ঘটেছে।
মামলার বিবরণে জানা যায়, গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের দরি চারবাড়ীয়া গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র আব্দুস ছালাম চারবাড়ীয়া বাজারে চাউল ব্যবসায়ী এবং বাজার ইজারার শেয়ারার ছিলেন। ১৯৯৪ সালে ১১ মে সকালে আসামী নাজিম উদ্দিনসহ ৪০/৫০ জন লোক চারবাড়ীয়া বাজারে খাস জমির উপর ঘর তুলছিল। এ সময় ইজারাদার আব্দুস ছালাম, মকসুদ জামাল লিটন ও ছফির উদ্দিন ঘর তুলতে বাঁধা দেয়। তখন নাজিম উদ্দিনের হুুকুমে আসামীরা ইজারাদারদের দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া করে উপর্যুপরি আঘাত করে আব্দুস ছালাম, মকসুদ জামাল লিটন ও ছফির উদ্দিনকে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে চলে যায়। পরে স্থানীয় জনতা ও আত্মীয় স্বজন গুরুতর আহত অবস্থায় আব্দুস ছালাম ও ছফিরকে প্রথমে গফরগাঁও হাসপাতালে ভর্তি করে এবং পরে আব্দুস ছালামের অবস্থার অবনতি দেখা দিলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে সে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে ২৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
পরবর্তীতে দীর্ঘ ১৫ বছর পর ময়মনসিংহ ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শরীফ আহমেদ গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষনা করেন। মামলায় খালাস প্রাপ্তরা হলেন- আতাবুদ্দিন, কেরামত আলী, আবু বক্কর সিদ্দিক, মিষ্টার, মোতালেব, আবুল কাসেম ও আব্দুল হাই। বাদী পে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম, এপিপি সৈয়দ আনোয়ারুল হক, শামসুল হক ও এ বি এম নুরুজ্জামান খোকন, অ্যাডভোকেট রেজাউল করিম দুলাল, অ্যাডভোকেট মোশাররফ হোসেন। এই মামলাটি নিু আদালতে ৪বছর থাকার পর ১৯৯৯ সালে উক্ত আদালতে বিচারের জন্য আসে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×