কিভাবে যেন শুরু হল। কোথা থেকে, কেমন করে যেন, একবারেই কোন কিছু বাদে, কোন আগাম বাণী ছাড়াই। পরিচয় ছিল, কিন্তু কখন ও এমন হবে এতটা হবে ভেবে দেখিনি। সত্যি ভাবিনি। এত কাছে আসব তোমার, এতটা কাছে, কখন মনেই হয়নি। খুব কাছে ছিলাম। তুমি দূরে চলে যাবে ভাবতেই পারিনা, আগেও পারতাম না। মনে আছে সেই দিনের কথা, আমার উপর ভীষণ রেগেছিলে আবার কারনটাও বলতে চাচ্ছিলে না। তারপর তোমার সাথে রাগ করে আমার চলে যাওয়া। আমার এখনো মনে পরে, বৃষ্টি ছিল সেদিন। খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল কি যেন ফেলে আসছি, কি যেন নেই, কি যেন হারিয়ে যাচ্ছে। আমি একবার কোন সিদ্ধান্ত নিলে তা থেকে কখনই ফিরে আসতাম না, এইটা ছিল আমার ইগো , পিছনে আমি কখনই ফিরে তাকাতাম না কিন্তু পারলাম না সেদিন। পারলাম না চলে যেতে, পারলাম না নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে। কেন যেন ফিরে আসলাম। সেই দিন থেকে দুজনের চাওয়া ছিল একসাথে থাকব, পাশে থাকব, কাছে থাকব। ঘড়ির কাঁটা ঘুরতে থাকে, অনেকগুলো দিন কেটে যায়, অনেকগুলো রাত কেটে যায়, সময় চলে যায়। সকালে টেক্সট, রাতে কথা এভাবেই যেতে থাকে সময়গুলো। কত আপন ছিলাম আমরা। মনের গহিনের সব কথা, সব ভাবনাগুলো যেগুলা বলতে পারতাম না কেউকে সব কিছু শেয়ার করতাম নিজেরা। সব ভাল লাগা, খারাপ লাগা সব যেন ঘিরে ছিল তোমাকেই । কিন্তু সময়ের যেন এই সম্পর্কটা ভাল ঠেকল না। বুঝলাম না কেন? যে আমি তোমার এতটা কাছের সেই আমার সাথেই রাগ করলে। আমি জানি আমার উপর তোমার এমন রাগ করার অধিকার আছে, কিন্তু এমন সব ব্যাপারে রাগ কর যা আমি মাঝে মাঝে ধরতেও পারি না। আমিই বুঝতে পারি না তোমাকে, বুঝতে পারিনা কেমন করে চাও আমায়, কতটা ভাবো আমাকে নিয়ে, কতটা ভালবাসো। মাঝে মাঝে নিজের উপর ভীষণ রাগ হয়, কেমন লাগে বলত যখন এত করে চাই তুমি রাগ না কর, কখনও যেন তোমার মনটা খারাপ না থাকে, কখনও যেন তোমার মুখে দুঃখের আভা না পরে কিন্তু কেন যেন কোন না কোন কারনে তুমি আবার রাগ কর। কতবার রাগ ভাঙালাম কিন্তু হয় না কিছু দিন না যেতেই আবার রাগ করলে, আবার, আবার, অনেক বার। হয়ত এইটাই ছিল কারন যে কখনও নিজেদের আমরা বুঝতাম না, কিন্তু মনে করে দেখ যখন আমরা একসাথে থাকি শুধু দুইজন কখনও এমন কিছু হয়নি। সেই সময়গুলোর কথা আমি ভেবে দেখি আর চিন্তা করি আসলে কি নিজেদের বুঝি না আমরা নাকি সময় দিতে পারিনা নিজেদেরকে ? তোমাকে কতবার বলেছি আমি সহজে কিছু ধরে নিতে পারিনা, আমি এমনই। তুমি তো আমাকে বললেই পারো তোমার কোনটা খারাপ লাগে। আমাকেই তো বলবে তাই না। জানি তুমি কাউকে এভাবে বলে দিতে পার না, কিন্তু আমিই তো তাই না। কি করব বল, যখন আমিও ধরে নিতে পারিনা তুমিও বলে দিতে পারনা। ভেবেছিলাম এতটা কাছে থাকব যে বাকিরা আমাদের দেখে ঈর্ষান্বিত হবে। কিন্তু কোথায় কাছে থাকা, কোথায় আমাদের সেই একসাথে থাকার চাওয়া। সব যেন আজ ধোঁয়াশা। আজ আনন্দ খুজে বেরাই দুঃখ গুলোর মাঝে অথচ কতটা সুখীই না হতে চেয়েছি। আমি জানি না আমি চেঞ্জ হতে পারব নাকি, জানি না তুমি কি চেঞ্জ হতে পারবে নাকি। শুধু এইটুকুই সত্য জানি সেইদিনের সেই চাওয়াটা দুজনেরই থাকবে চিরদিনের।
আলোচিত ব্লগ
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।