ঘননীল অন্ধকারে ছুঁয়ে দেখি জীবনের কষ্টগুলো
যেখানে এসে হারিয়ে গেছে অন্ধ রাখালের চোখ
অবসন্ন শয্যায় বিষন্ন মৃত্যুলোকে।
লাশ কাটা ঘরে হিমাংকের নিচে শাদা হিমঘরে
বরফনীল কফিনে দানা বাঁধে জীবনের লোহিতরা
দানা বাঁধে শ্বেত কণিকার দল উত্তাপ জীবনের স্রোত ছেড়ে।
মৃত্যুযোগে দেখি অনিবার্য সময়ের প্রলাপ
বেজে ওঠে বেদনাকাতর লিরিক মৃত্যুবাণে
পড়ে থাকে খেরোখাতার না মেলানো হিসেব।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




