somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলা ছত্তার: জীবন ও গান -১

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারণ কবি পাগলা ছত্তার নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার নুরুল্লাচর গ্রামে জন্মগ্রহণ করেন। কিন্তু তার সমস্ত জীবন কেটেছে কংশ নদীর তীরে মোহনগঞ্জের আশেপাশে।



তিনি এক স্বতন্ত্র ধারার স্বভাব কবি, একান্ত নিজস্ব উচ্চারন ও শব্দে কঠিন বিষয়কে তাঁর মত করে তুলে ধরতেন। অনেক গবেষকের মতে তিনি দেশের লোকজ ধারার অনন্যা প্রতিভা যেটির আর দ্বিতীয়টি কেউ নেই। তার গানে একটা নিজস্ব ভঙ্গিমা আছে, যা অন্য কারো গানে নাই। হতদরিদ্র, নিরক্ষর ছত্তার পাগলা মুখে মুখেই তাৎক্ষণিক রচনা করতেন এবং গানে সুর বাঁধতেন। সেই গান মোহনগঞ্জ, বারহাট্টা ও নেত্রকোণা শহরের পথেঘাটে গেয়ে বেড়াতেন। তার গানে ও কথায় নেত্রকোণা অঞ্চলের লোকভাষা ধরা পড়ে। সে ভাষার একটা মায়া ও মুগ্ধতা আছে।


গান গাওয়ার সময় তার কন্যার হাতে থাকতো ডুগডুগি আর তার হাতে থাকতো নিজের হাতে বানানো বিশেষ এক ধরনের বাঁশি। বাস্তবিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল একজন মানুষ। বাউলশিল্পী অন্ধ ওলিদ মিয়া বলছিলেন যে, ছত্তার পাগলার গানের রীতি এখানকার বাউলগানের রীতির চেয়ে সম্পূর্ণ আলাদা। তিনি গান করছেন খঞ্জরী বাজিয়ে। কিন্তু যারা বাউল গান করেন তাদের যন্ত্রপাতি আলাদা, রীতিও আলাদা।



ছত্তার পাগলা গান করতেন হাটে বাজারে মাঠে ঘাটে। স্থানীয় শিল্পীরা তাকে অনেকসময় গ্রহণ করতে পারতেন না। এজন্য তিনি কম অবহেলার শিকার হননি। অথচ ছত্তার পাগলার মূল বৈশিষ্ট্য জীবনঅভিজ্ঞতাকে আঞ্চলিক ভাষায় গানে তুলে ধরা। যেমন : ‘কাঙাল মাইরা জাঙ্গাল দিলে গুনা অইব তর’, ‘কে দিল পীরিতের বেড়া লিচুর বাগানে’, ‘হারবেইজা তুই ফুটবল খেলাডা তওবা কইরা ছাড়’ উলে¬খযোগ্য। ‘কে দিল পিরিতের বেড়া লিচুয়ার বাগানে’। এটি একটি বিখ্যাত গান, তবে এই গানটি সংগৃহীত। কিন্তু শিল্পী ছত্তার এটিকে মহিমা দিয়েছেন। এই গানের শেষের কয়েকটি লাইনও ছত্তার বাউলের। এমন আরো অনেক বিখ্যাত গান রয়েছে।

তার এই রীতি ও বয়ান বাংলা গানে কিছুমাত্রায় হলেও নতুনতার স্বাদ যোগ করেছে, তাতে কোন সন্দেহ নেই। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ফুটবল খেলার প্রতি পাগলা সাত্তারের দারুন ক্ষোভ। তাই তিনি এই ফুটবল খেলা নিয়ে একটি অ্যান্টি ফুটবল থিম সং তৈরি করেছিলেন। তবে যে পারভেজকে নিয়ে গান লিখেছিলেন ছত্তার পাগলা সে পারভেজ একজন স্বচ্ছল ব্যবসায়ী। সে গানটি এখানে তুলে দিলাম।

(গান)

পারভেইচ্যারে
বল খেলাডা তত্তবা কইরা ছাড়
আমি তরে না করতাছি পাগল ছত্তার
২২ জনে একটা বল লয়া
বড় একটা মাঠে গিয়া
দৌড়া দৌড়ি ক্যার লাগিয়া
এইডা কী ব্যাপার?
পারভেইছ্যারে
বল খেলাডা তওবা কইরা ছাড়
বল লয়া দৌড়া দৌড়ি
গোলের হুমনে পাড়া পাড়ি
বেডি বেড়ায় কয় লাথি মারি।।
পারভেইচ্যারে
বল খেলাডা তওবা কইরা ছাড়।।

তার গান নিয়ে বিস্তারিত পোস্ট দিব পরবর্তী পর্বে।



তথ্যসূত্র: নেত্রকোণার বাউল কবি, হামিদুর রহমান, ২০১৮, অয়ন প্রকাশন, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২১ রাত ৯:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×