somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মজা করে বই পড়ি" পাঠাগারের সাপ্তাহিক রিডিং ক্যাম্প ও আমাদের সংকট

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকগবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র-এর জন্ম আশির দশকে। ১৯৮০ সালে পারিবারিক উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই পাঠাগার। জন্মলগ্ন থেকেই এই পাঠাগার থেকে গ্রামের মানুষ বই নিয়ে পড়ার সুযোগ পাচ্ছে। এই পাঠাগার-এর একটি অন্যতম লক্ষ্য হলো বড়দের পাশাপাশি শিশু-কিশোরদেরকেও বই পাঠে উৎসাহী করে তোলা। সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা। পাঠাগারটি নেত্রকোণা জেলার আটপাড়া থানাধীন শুনই গ্রামে অবস্হিত। বর্তমান সভাপতির দায়িত্বে আছেন জনাব হামিদুর রহমান। শুরু থেকেও শিশু-কিশোর পাঠকদের বেশি গুরুত্ব দিচ্ছে। নতুন এই প্রজন্মকে বইমূখি করার জন্য অনেকগুলো উদ্যোগের মধ্যে সাপ্তাহিক রিডিং ক্যাম্প পরিচালনা অন্যতম। এই কাজটি নিয়মিতভাবে পরিচালনার জন্য একটি টীম রয়েছে। ১ জন রিডিং ক্যাম্প সমন্বয়ক, ২জন রিডিং ক্যাম্প অর্গানাইজার, ২ জন রিডিং ক্যাম্প সহায়ক ও ১ জন রিডিং ক্যাম্প গল্পকথক।

রিডিং ক্যাম্প পরিচালনার জন্য আমরা বয়স ভিত্তিক বিভাজন করে শিশুদল ও বই নির্বাচন করেছি। এই শিশুদের পাঠ্যবইয়ের সাথে সম্পর্কিত বই নির্বাচনের ব্যাপারেও আমরা সচেতন থাকছি। কোভিডের কারণে বিদ্যালয়গুলো বন্ধ থাকার কারণে শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি সরকারের এসআরএম কার্যক্রমও বন্ধ ছিল। শিশুরা বানান করে রিডিং পড়া ভুলেই গেছে। আমাদের সম্ভাবনার জায়গাটি হলো পাঠাগারের সাপ্তাহিক রিডিং ক্যাম্প কার্যক্রমটি কিছুটা হলেও সহায়ক হয়ে উঠছে। "মজা করে বই পড়ি" রিডিং ক্যাম্প পরিচালনার জন্য সরঞ্জামাদির জন্য সামষ্টিক কিংবা ব্যক্তিগত ভাবে কন্ট্রিবিউট করা যেতে পারে। "মজা করে বই পড়ি" রিডিং ক্যাম্প পরিচালনার জন্য সাধারণত যে সকল সরঞ্জামাদির প্রয়োজন পড়ে তাহলো:
১। হোয়াইট বোর্ড স্টান্ড - ১টি
২। পোস্টার পেপার - ১০ ডজন
৩। হোয়াইট বোর্ড মার্কার - ৪ ডজন
৪। রঙ্গিন ভিপ কার্ড - ১০০ টি
৫। বসার জন্য ফ্লোর মেট - ১টি
৬। বড় টিভি স্ক্রিণ ৫৫'' - ১টি
৭। শিশুদের উপযোগী বুক শেলফ - ৩টি
৮। বয়স উপযোগী শিশুতোষ বই - ১০০ টি
৯। রিডিং ক্যাম্প টীমের প্রশিক্ষণ



রিডিং ক্যাম্প পরিচালনার ক্ষেত্রে আমাদের কিছু সংকট/সমস্যাতো রয়েছেই। আমরা চেষ্টা করছি সে সংকটগুলো কাটিয়ে উঠতে। যেমন শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা হয়তো ভবিষ্যতে এনরোল ক্যাপাসিটি বাড়াবো। আমাদের জনবল, আর্থিক ও ম্যাটেরিয়ালের সংকট রয়েছে। পাঠাগারের রিডিং ক্যাম্পে কন্ট্রিবিউট করার ব্যাপারে অনেকই আমাদের কাছে জানতে চান। আশাকরি নিচের লেখাটি আপনার/আপনাদের উত্তরগুলো পেতে সহায়তা করবে।
১। পাঠাগারের কোন অনুষ্ঠানে যোগদান করে বই দেয়া যেতে পারে, কিংবা সে পরিমাণ নগদ অর্থও দেয়া যেতে পারে।
২। শিক্ষা/ শিখন উপকরণ ছাড়াও কন্ট্রিবিউট করা যায়। যেমন: ফোল্ডিং প্লাস্টিক চেয়ার, শিশুদের ফ্লোরে বসার ম্যাট, শিশুদের উপযোগী বুকশেলফ ইত্যাদি।
৩। এ ছাড়াও পাঠাগারে প্রশিক্ষণের সময় বড় টিভি স্ক্রিণের চাহিদা রয়েছে। কালার পেন্সিল, ছবি আঁকার বোর্ডও দেয়া যেতে পারে।
৪। যিনি কন্ট্রিবিউট করবেন তার সামর্থ্য অনুযায়ী পাঠাগারের জন্য দরকারী যে কোন জিনিস দেয়া যেতে পারে। কারো যদি ইচ্ছা হয়, আমি ১ কপি বই দিব। সেটাও হতে পারে। সেটা ১০০ কপিও হতে পারে।

পাঠাগারের সাথে আপনার ও আপনার সন্তানদের সম্পৃক্ততা বাড়ুক, আমাদের নতুন প্রজন্ম বইমূখি হউক। এই প্রত্যাশা।

পাঠাগারের ঠিকানা:
লোকগবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র
গ্রাম: শুনই, ডাকঘর: শুনই, উপজেলা: আটপাড়া, জেলা: নেত্রকোণা
মোবাইল/হোয়াটসঅ্যাপ: ০১৭১২-১৯৪৪৫৭
ই-মেইল: [email protected]
ফেসবুক পেজ: https://www.facebook.com/gram.pathagar/
ওয়েব সাইট: https://grampathagar.wordpress.com/
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×