বসন্ত উৎসব শেষে কোন এক হেমন্ত বিকেলে
বর্ণহীন পাতারা যেমন,-
বৃন্তচ্যুত ঝরে যায় পৃথিবীর মুখ ; বিস্মৃতির
ধুলোবালি- যুথবদ্ধ সরাল সময় !
বিষন্ন বিভাস রাগে জর্জরিত নক্ষত্রের চোখ
জেগে থাকে নির্নিমেষ পতন প্রতীতি-
বেদনার বিবমিষা, হৃতসুখ সুরের ম্লানিমা ।
পাখির ডানায় ভেঙে, নদীর জলের রঙে ঢঙে
জীবনের তারা খসে, বৃত
ভোরের রোদের মত ! সায়াহ্নের মেঘ
কালের আঙিনা ভেঙে উড়ে যায় দূরে
কুয়াশার অন্ধকারে আদিগন্ত মেঘের আকাশে !
সময়ের চিহ্ন জেগে থাকে
বুকের গভীরে ; স্ফিত ধুপছায়া নদী
নিরন্তর আড় ভাঙ্গে পাললিক বোধের ছায়ায় !
জীবনের বালিয়াড়ি - নির্ঝরের বেদনার গান
জোছনার জলে ভেজে কোজাগর চাঁদের মতন ।
(সংশোধিত)
নরসিংদী/ অক্টোবর ২০, ২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



