প্রায়শঃই দেখি ,
খোলাছাদে বসে আছো - একা
দুচোখে মেঘের ছটা ; চিবুকে অরণ্য ছায়া ফেলে
রোদের সড়কে হেটে যায়
রোদরঙ ব্যালেরিনা -
বিকেলের প্রজাপতি ; নদী !
বোধের বিভায় বরষার
জনাতিগ রমনীরা আসে
কবিতার মতো রূপ - অপরূপ, সবুজাভ দ্যুতি !
বুকের কবাট খুলে রাখি , সহসা সরল মেঘ
দক্ষিনা বাতাস ফিরে যায়
তোমার চোখের মতো - বুনোহাঁস -
বেদনার বিবাগী সময় !
প্রায়শঃই দেখি ,
সুরালোকে বসে আছো - রাকা
সবুজ পাতার রঙ ; ফাগুনের রাতে
অলোকের রূপসীরা নিরাকুল বসন্ত-বিহারে চলে গেলে
নদীর সবুজ শাড়ি - জলের শহর উড়ে যায়
জ্যেৎস্নার জলে আঁকা ছবি !
তখনো অনঙ্গ সুরা , রজত সুখের সুর -
বনরূপা তুমি
হৃদয়ের রঙঘরে বসে থাকো একা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



