
অনেক দিন ধরে পায়ে ব্যাথা অনুভব করছেন বা পুরাতন ব্যাথা টা কি আবার ফিরে এসেছে? কি করবেন? তাহলে এই পোস্ট টি আপনার জন্য। একটু সময় নিয়ে পড়ার অনুরোধ রইলো।
আপনি জানেন কি! মানুষের পায়ে ২৬(+২) টি হাড়, ৩৩ টি জয়েন্ট, ৪২ টি মাসেল এবং কমপক্ষে ৫০ টি লিগামেন্ট ও টেন্ডন রয়েছে যা শক্তিশালি ফাইবার টিস্যু দ্বারা তৈরি যা প্রত্যেক টা চলমান অংশ কে ধরে রাখছে, এ ছাড়াও রয়েছে ২৫০,০০০ ঘাম গ্রন্ধি যা আমাদের শরীরের তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
আমাদের পা হচ্ছে একটি বিবর্তনীয় বিস্ময় যা প্রতিদিন শত শত কেজি বল/ শক্তি কে মোকাবেলা করতে পারে যখন আমাদের শরীর চলমান অথবা স্থির অবস্থায় থাকে। পায়ের বিভিন্ন অংশ যেমনঃ গোড়ালি বা হীল, আঙুলের জয়েন্ট বা বল, আঙুল গুলো একত্রে কাজ করে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এই পরিস্থিথি এবং চার পাশের বিষয় গুলো প্রতিনিয়ত আমাদের পা গুলো কে শরীরের অন্যান্য অংশের চেয়ে একটু বেশি ঝুঁকিতে ফেলে।
পায়ের অনেক ধরনের সমস্যার মধ্যে গোড়ালির ব্যাথা, আঙ্গুলের জয়েন্টের ব্যাথা, প্লানটার ফ্যাশাইটিস, হ্যামার টো, ক্ল টো, ম্যালেট টো, ব্লিস্টার, বানিওন, কর্ণ ,কেলাস, হিল স্পার, অন্তর্বর্ধিত পায়ের নখ, নখে ফাঁঙ্গাস,অ্যাথলেট ফুট সহ আরও অনেক ধরনের সমস্যা হতে পারে শুধু মাত্র আপনার অবহেলা, ছেঁড়া ও খারাপ ফিটিং, ভুল অ্যালাইনমেন্ট এর জুতার কারনে। এছাড়াও আমাদের পা আমাদের শরীর এর বড় কোন রোগের ও নির্দেশনা দিয়ে থাকে, যেমনঃ গাউট, যা আমাদের পায়ের জয়েন্ট এ প্রথম আক্রমন করে।
এসব থেকে পরিত্রাণ পেতে হলে জুতা এবং মোজা নির্বাচন এর বিষয় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিৎ। সস্তা উপাদানে তৈরি যেমনঃ রাবার, রেক্সিন, কৃত্তিম চামড়ার তৈরি জুতা অবশ্যই পরিহার করতে হবে। মোজার ক্ষেত্রে যাদের সেনসিটিভ স্কিন তাদের অবশ্যই পরিষ্কার, সুতি অথবা পারলে অরগ্যানিক মোজা ব্যবহার করতে হবে। যারা দীর্ঘক্ষণ দাড়িয়ে কাজ করেন বা অনেক হাঁটা চলা করতে হয়, তাদের অবশ্যই জুতার অ্যালাইনমেন্ট এর দিকে খেয়াল রাখতে হবে যেন এটা যেন সোজা থাকে। সম্ভব হলে অর্থপেডিক,সেমি-অর্থপেডিক জুতা, ইনসোল ব্যবহার করুন।এটা সমস্ত শরীর এর জন্য গুরুত্বপূর্ণ, তা না হলে গোড়ালির ব্যাথা সহ হাঁটুর ব্যাথা এবং কোমরের ব্যাথায় ভুগতে পারেন।
সর্বোপরি, ব্যাথাকে অবহেলা না করে চিকিৎসক এর পাশাপাশি ফুটওয়্যার বিশেষজ্ঞ (পেডর্থিস্ট) এর পরামর্শ নিন
মনে রাখবেন আজকের ছোট সমস্যা আগামীর পঙ্গুত্তের কারণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

