somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেক আইডি থেকে অনৈতিক প্রস্তাব দেয়া হয়েছে - পিএ কাজল

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলচ্চিত্র পরিচালক পিএ কাজলকে নিয়ে সম্প্রতি বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে শোবিজে। ফেসবুকে তাবাসসুম রিয়া নামের এক মেয়েকে চলচ্চিত্রে নায়িকা করার প্রস্তাব দেন তিনি, বিনিময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দেন। পাশাপাশি কাজল কয়েকজন সুপরিচিত নায়িকার নাম উল্লেখ করে জানান, তারা প্রত্যেকেই শারীরিক সম্পর্ক গড়ে তুলেই চলচ্চিত্রে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

পিএ কাজলের এই কথোপকথন মেয়েটি ফাঁস করে দিলে চলচ্চিত্রাঙ্গনে শুরু হয় তোলপাড়।

এ বিষয়ে জানতে চাইলে চলচ্চিত্র পরিচালক পিএ কাজল পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবী করেছেন পিএ কাজল নামে ফেসবুকের যে আইডি থেকে এ ধরণের কথোপকথন হয়েছে তা ফেক। এটি পিএ কাজলের নয়।

এ প্রসঙ্গে পিএ কাজল বলেন, সম্প্রতি আমার সিনেমা ‘ভালোবাসা আজকাল’ ভালো ব্যবসা করেছে। এতে ঈর্ষান্বিত হয়ে কিছু মহল আমার বিরুদ্ধে এসব করেছে। যে আইডি থেকে কথোপকথনটি আমার নামে চালানো হয়েছে সে আইডি আমার নয়। ওটা ফেক আইডি। আর কথোপকথনটিতে আমার ছবি ব্যবহার করা হলেও অপরপক্ষের ছবি কেন প্রকাশ করা হলো না? এতই যদি সৎসাহস তবে সামনে এলো না কেন? পুরো বিষয়টাই এক ধরণের ষড়যন্ত্র ও জালিয়াতি।

তাবাসসুম রিয়ার সঙ্গে ওই কথোপকথনে পিএ কাজল শারীরিক সম্পর্কের বিনিময়ে চলচ্চিত্র জগতে কাজ করা একটি স্বাভাবিক ঘটনা বলে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেন। যুক্তিটি জোরালো করতে চলচ্চিত্র জগতের বেশকিছু নায়িকার নামও তিনি ফাঁস করেন যারা তার এবং অন্য পরিচালকদের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরির মাধ্যমে চলচ্চিত্র জগতে এসেছেন। এ প্রসঙ্গে কথোপকথনটিতে উদাহরণ হিসেবে আসে সাম্প্রতিক চলচ্চিত্রে জনপ্রিয় নাম মাহিয়া মাহী, সাহারা, পূর্ণিমার নাম। নারী শিকারী পরিচালক হিসেবে এসব কাজে জড়িত হিসেবে উঠে আসে সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার ও আবদুল আজিজের নাম।

কথোপকথন উল্লেখ করা পূর্নিমা, সাহারা ও মাহীর সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন পিএ কাজল। এ সম্পর্কে তিনি বলেন, আমার এখন বয়স হয়েছে। তরুণ বয়সে আমার নামে কোনো অভিযোগ কেউ উঠালো না। অথচ এই ধরনের অভিযোগ লজ্জাকর ও নিন্দনীয়। জোয়ান বয়সে কিছু হলো না এখন যদি আমার বিরুদ্ধে এসব বলা হয় তাহলে কী বলবো। চিত্রনায়িকা মাহীকে আমি আমার মেয়ের মতো দেখি। ওর প্রসঙ্গে আমি বিভিন্ন টিভি প্রোগামেও বলেছি যে মৌসুমী, পূর্ণিমা, শাবনূরের পর যদি কেউ বাংলাদেশে নায়িকা হিসেবে দাঁড়ায় তবে সে হচ্ছে মাহী। মাহী ইন্টারমিডিয়েটে পাস করেছে তেমনি আমার মেয়েও ইন্টারমিডিয়েট পাস করেছে। তার সাথে কী করে আমি অবৈধ সম্পর্ক করতে পারি। তেমনি পূর্ণিমা ও সাহারার সাথেও আমার কিছু হয়নি।

কথোপকথনে নারী শিকারী পরিচালক হিসেবে কয়েকজন নাম উঠে আসা প্রসঙ্গে পিএ কাজল বলেন, যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা আমার অত্যন্ত আপনজন এবং শ্রদ্ধাভাজন। এদের নাম আমি কেন বলবো? এতেই বোঝা যায় এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

পিএ কাজল আরো বললেন, আমি এখন চ্যালেঞ্জ করছি। পিএ কাজল নামধারী ওই আইডি আমার নয়। কোন আইপি এড্রেস থেকে এ ধরনের নোংরা কথাবার্তা হয়েছে তা বের করা তথ্য প্রযুক্তির যোগে কঠিন কোনো বিষয় নয়।

সূত্র : এবং আমরা ডট কম
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×