আগে থেকে জনগণ এখনকার মত সোচ্চার হয়ে মাঠে থাকলে রায় অন্য রকম হতে পারতো বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার কারাদণ্ডের রায় সর্ম্পকে তিনি এ মন্তব্য করেন।
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের হরতাল বিরোধী মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের সঙ্গে আঁতাত করা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, আঁতাতের প্রশ্নই উঠে না। যারা এ কথা বলছেন তারা বানোয়াট বক্তব্য দিচ্ছেন ও জঘন্য মিথ্যাচার করছেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের আহ্বায়ক আবদুল হক সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
কিন্তু কথা হচ্ছে জনগণ সোচ্চার হলে কি কখনো রায় প্রভাবিত হয়? আওয়ামী লীগের ভেতরেই এই রায় নিয়ে দ্বিমত সৃষ্টি হয়েছে। হানিফও বলেছেন, রায়ে সন্তুষ্ট হতে পারেন নি। এমনকি সংসদেও এই রায় নিয়ে আলোচনা হয়েছে। যা সরকারের বিপক্ষেই গেছে। এর মধ্যে কামরুল ইসলামের এই বক্তব্য কি বোঝাচ্ছে? জনগণের স্পিরিট, নাকি অন্য কিছু?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



