গতকাল বিকেল থেকে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখান এবং মৃত্যুদণ্ড চেয়ে শাহবাগে অবস্থান নেয় ব্লগাররা। আজও এই অবস্থান অটুট ছিল।
কিন্তু দুপুরের পর থেকে এর গতি পাল্টাতে শুরু করে। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন ব্যানার নিয়ে এসে এমন ভাবে অবস্থান নেয়, যেন এই কর্মসূচী তাদেরই। এক পর্যায়ে দুটি আলাদা গ্রুপে পরিণত হয় গোটা এলাকা। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, এই অবস্থান কর্মসূচী এবং গণসংহতি আওয়ামী লীগের দখলে।
যদিও এরই মধ্যে দেশের বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন মিডিয়া এবং সর্বস্তরের হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছে। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, রাত ১০টার পর এই কর্মসূচী পুরোপুরি রাজনৈতিক কর্মসূচী হয়ে যাবে এবং সকাল পর্যন্ত এই কর্মসূচী পণ্ড হয়ে যাবে। শাহবাগ এলাকা জনশূন্য হয়ে যাবে (মানে স্বাভাবিক হয়ে যাবে)।
এটা কি আমরা কামনা করতে পারি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



