জলের সাথে বৈঠক চলে রুদ্ধ- দেরাজ
আতংকের কাছাকাছি খড়ের ডেরা বাধি
দুঃখ উঠে আসে তিন লাফে, ত্রিমুখি
নাস্তার টেবিল জুড়ে উদ্ভ্রান্ত সকাল।
একজন বিবাগী বোনে অবাকের শরীর
জোছনার গোঁড়ায় পানি ঢালে পরম কুটুম
জলজ বৈঠক শেষে জানাজানি হয়
বিষাদের পথ ঘুরে,
বৈঠক সূত্রেই নাকি জল আমার চোখের আত্মীয় ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১২ রাত ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


