বালখিল্যতায় সময় চুইয়ে গেছে
তবুও গলায় ঝুলে আছে আবেগ।
জন্ম দাগের মতো হয়তো লেগে থাকবে আমৃত্যু,
কিশোরী কন্যার মন জুটানোর শখ ছিল
কিন্তু অনশ্চিত আগামিকেই অবিশ্বাস তার।
দারুন অবিশ্বাসের ভিড়ে ,
মনের বেবসায় লোকসানই গুনতে হয় পুরোটা।
আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকা ভালো,
তাই বলে শূনে মই টানিয়ে তাতে,
বিশ্বাসের প্রলেপ মাখতে যাবে কজন জুয়াড়ি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


