শেষ চুমুক দিয়েই নোনা জলে গা ভাসায়,
বারবনিতার দল,
পুড়ে যাচ্ছে প্রান্তর,স্বয়ং রোদ পুড়ছে নিজে নিজেই।
গতরে গন্ধক মেখে ঘুরে ঝাক ঝাক রাক্ষুসি ,
অনায়াসে ডুব সাঁতার কাটে বাল্মি কির কাফেলা
হিমোগ্লোবিনে নোনা জল লাল।
আপেল সংগীতে মনদেয় সুর রসিক
বন-বালিকার দল এ পথে ফিরবেনা আর,
দ্যাখো থালার মত চাঁদ উঠেছে বাশবাগানের মাথায়,
গুহামুখে বসে তারা গোনে কার্তিকের রাত।
হরিত গিলে খাওয়ার উৎসব চলে,
পাতা ঝরার গল্প শোনায় এমপি-থ্রি।
ক্ষুধার্ত পিঁপড়ার মতো বন-বালিকার দল উল্টোরথে হাটে,
এবার কাতর হবে পর্বতও বালিকার অভিশাপে।
আমরা মোটামুটি প্রস্তুতি নেই অন্য ;
আরেকটি প্রান্তর পোড়ানো উৎসবের ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


