অপুষ্ট আলোয় আনমনে জ্বলে,
বিড়ালের বিশেষিত চোখের মতন
বিচ্ছিন্ন পোড়া ছাই।
চাপা অভিমানের স্যাঁতস্যাঁতে গল্প ;
পটলচেরা অদ্ভুত, অথচ,
অদৃশ্য জলের শব্দ।
প্রেমের ভগ্না;শ, খড়কুটো ;
নিভাঁজ কাঁকনের কান্না।
নাকছাবি,কোমর বিছা, নুপুরের নিক্কন।
শেফালি,বকুল আর গোলাপের মৃত দেহ ।
এখানে মুদ্রিত আছে অন্ধ বালিকার
মিহিন ভাজের আঁচড় ।
আছে, পাথরের বুকে সাঁটানো কৌতুহলি প্রতীক্ষা ,
আছে, অন্ধ বালিকার নিদ্রিত উপাখ্যানের সমীকরণ।
আগামীকাল যেখানে গড়ে উঠবে প্রাচীন প্রত্ন-নগর ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


