যৌবনের গ্রীবার তলে বা-হাতের দরিদ্র ব্যাবহার
গ্রহনের আগে ভাবেনা যুবক,
ঘাস ফড়িং কিংবা কুয়াশার মৃত্যু হয় গৃহকোণে।
আলসসের ঘ্রান নিয়ে ঘুমে ডোবা রাত থেকে
ছুটে যায় স্বপ্নে দেখা সাফল্য,
প্রভুর দেন-দরবার করে অর্ধ সমাপ্ত স্বপ্ন ফেরাই ।
নাভির তল ঘেঁষে নহরের তুবড়ি ছোটে
তেল চিটচিটে বিছানায় বসরার গোলাপ ফোটে ।
তবুও রাতের চরিত্রে বেশ মানিয়েছে বা হাতের কাজ।
জানালার শার্সিতে সুবহে সাদিকের হাতছানি
যৌবন গ্রীবায় থেতলে যাচ্ছে কুমাররত্ত ।
প্রশ্রয়ে প্রশ্রয়ে মন্দিরে হানা দেয় ডাকাত ঠাকুর
প্রভুর পা ধরে ঝুলে থাকা, ডেকে উঠে রাতের কুকুর।
কামুক শরীরের বর্ণমালা আর,
দহনের পথ কতটুকু হবে পার ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


