somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩জি, মশা এবং আমি

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩ জি চালু হয়ে গেছে এইটা পুরনো খবর। এক্কেবারে তাজ্জব খবর হল বগুড়াই রবি আর গ্রামীনফোনের প্রথম ৩জি সংযোগটি আমাকেই দেওয়া হয়েছে।

অনেক আশা নিয়ে ছিলাম। কতগুলো ত্যাঁদড় টাইপ ক্লায়েন্ট আছে তারা খুব দ্রুত কাজ চায়। আমার লক্কর ঝক্কর ২জি কানেকশন দিয়ে আমি খুব দ্রুত কাজ করলেও আমার ল্যাপটপ খুব স্লো কাজ করে। কারন স্পিডের যে হাল তাতে ওর ই বা আর কি করার আছে? তবে আজ আমি খুব খুশি। একটু উত্তেজিতও। কারন আজকেই প্রথম ৩জি ব্যবহার করব। ক্লায়েন্টদের ডেডলাইনের আগেই কাজ বুঝিয়ে দিব আর বলব দেখ আমি কত দ্রুত কাজ করতে পারি।

ভাবছিলাম ডাটা প্যাকেজের দাম খুব বেশি হবে। ২জি কানেকশনে রবিতে ৩ জিবি আর গ্রামীনফোনে ৩জিবি নিতাম। ২ টা মিলিয়ে প্রায় ১৪০০ টাকা দিতে হত। যে স্পিড পাই তাতে ১৪০০ টাকা দিতে একটু কষ্টই হয়। কিন্তু ৩জির প্যাকেজ গুলোর মুল্য দেখার পর আমি খুব অবাক হয়েছিলাম। কারন ১ এমবিপিএস কানেকশনে ১০ জিবি ব্যান্ডউইথ ব্যবহার করছি আর মুল্য মাত্র ৬০০ টাকা।

টিভিতে সংবাদ সর্বশেষ কবে দেখছি মনে নাই। কারন রিমোট আমার বউ আর ভাবীর দখলে থাকে আর তারা স্টার জলসার, জি বাংলা'র মধ্যে ডুবে থাকে। আজ তাদের হাতে রিমোট দেখে একটু মুচকি হাসি দিলাম। মনে মনে ভাবলাম আর তোমরা আমারে নিউজ দেখা থেকে রুখতে পারবানা। কারন আমার আছে সেইরাম ৩জি। সন্ধ্যা থেকে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে ইচ্ছামত খবর দেখলাম। শোয়ার সময় বউকেও একটু শুনিয়ে দিলাম তারপর সে আমার দিকে এমন ভাবে তাকাল তাতে আমি আর তাকে খবর শোনানোর সাহস করলাম না। তবে মনে মনে নিজেকে বিজয়ী ভাবলাম।

আজ মেজাজ খুব ফুরফুরে আছে। কারন ওর সাথে আজ একটু কথা বলব। ওর সাথে নিয়মিত ফেইসবুকে চ্যাট হয়। ওর সাথে আমি আমার প্যাঁচাল-ক্যাচাল সব শেয়ার করি। কিন্তু ওকে দেখা হয়নি কোনদিন। আজ প্রথম ভিডিও কলটা ওকেই করব। নিজের মধ্যে অনেক বেশি উত্তেজনা কাজ করছে। আচ্ছা ওকে কি বলা যায়? মাঝে মাঝেতো 'তুমি' করেই বলি। 'আপনিও' বলি। আজ কি 'আপনি' বলব নাকি 'তুমি'? নাহ আগে ভিডিও কল দেই তারপর যা মনে আসে তাই বলব।

আমার সদ্য কেনা ওয়াল্টন প্রিমো এফ ২ থেকে ওকে ফোন দিলাম। রিসিভ করছে না। আবার ট্রাই করলাম। কলার টোন শুনতে পাচ্ছি। নাহ কলার টোনের শব্দতো এমন না। তাহলে কিসের শব্দ। গালে একটু ব্যাথাও অনুভব হচ্ছে। কিসের ব্যাথা?

......ধুর শালার মশা। শালা তোর জন্য আমার ঘুমটাই ভেঙ্গে গেল। কত সুন্দর একটা ৩জি স্বপ্ন দেখতেছিলাম। ইশ শালা মশার কামড়ে সব শেষ। কিচ্ছুক্ষন পর সব কিছু স্বাভাবিক হয়ে গেল। সামনে দেখলাম আমার ১০+ ইঞ্চির ছোট্ট নোটবুক এখনও অন করা, বালিশের পাশে ৩ বছর আগের কেনা স্প্রিন্টের একটা জাভা মোবাইল, উপরের দিকে মশারি আর তার নিচে আমি।

[ইহা একটি কাল্পনিক স্ট্যাটাস। বাস্তবতার সাথে এর কোন মিল নাই।]
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×