তবু তোরা বন্ধু........
১৯ শে জুন, ২০০৯ ভোর ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেই ছোট বেলায় পিঁপড়ে ভালবাসতাম। পায়ের নিচে পিঁপড়ে পড়লে চেঁচামেচি করতাম। কান্নয় দু'চোখ ভরে যেতো। কারন কেন জানি আমি ওদের বন্ধু ভাবতাম। এরপর সময় গড়িয়ে জীবণের অনেকটা পথ কেটে গেছে। এখনো চেষ্টা করি আমার নেই বন্ধুরা যাতে আমার পায়ের নিচে পড়ে জীবণটা না হারায়। বন্ধু শব্দটা আমার কাছে অতি প্রিয় একটি শব্দ। আমার জ্ঞাতসারে কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয়। এখনো সে চেষ্টাটাই করি। মানুষের সেবা আমার জীবণের ব্রত। দেশকে ভালবাসি আমার মাকে যতটা ভালবাসতাম বা বাসি ,ঠিক ততটুকু। বন্ধুদেরও ভালবাসতাম বা বাসি। সেই বন্ধুরাই বার বার কষ্টের কারণ হয়। ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। তবু বন্ধুরা আমার বন্ধু। রামপুরা উলনের চিলে কোঠা, কুমুদিনীর ডক্টরস ক্লাব, সূর্যসেন হলের লেন, '৭৫ পরবর্তী উত্তাল দিনগুলি , টিএসসি'র জমজমাট আড্ডা সবশেষে শাহবাগের মোড়। এ হচ্ছে আমার ৩৫ বছরের স্মৃতি।
শুধু বন্ধুদের আড্ডা। এখন আমার মাকে খুব মনে পড়ে। জীবণের শেষ সময় আমার মা আমাকে একটি বার তার বুকে নিতে চেয়ে ছিলেন। এরপর মা অভিমানে চলে গেছেন। আমার মাকে মনে পড়ে। জীবণে সবচেয়ে বেশি ক্ষতি যে বন্ধুরা করেছে তাদের মনে পড়ে..........
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ ভোর ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন