সামনের বাঁকটাতে কে যেন দাড়িয়ে থাকে,
হঠাৎ ভুল করে মনে হয় পথটাকে চেনা,
কবেই শেষ হয়ে গেছে যা ছিল লেনা-দেনা,
দু'চোখ বুঁজতেই প্রহরটাকে লাগে বড় অচেনা,
তোমার স্বপ্ন বিনিময়ে এই প্রহরগুলো কেনা....
কখনো মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙ্গে যদি,
জানালার ফাঁক গলে দেখো পাহাড়-নদী,
কত শত প্রহরকে একসাথে বিদায় দেয়া,
আনমনে অযতনে বেয়ে চলা জীবনখেয়া,
দু'চোখ বুঁজতেই প্রহরটাকে লাগে বড় অচেনা,
তোমার স্বপ্ন বিনিময়ে এই প্রহরগুলো কেনা....
চিকচিক করে অবিরাম জ্যোৎস্নালোকে দু'চোখ,
নেই মনে কোন উত্তাপ, শুধু জমকালো শোক,
ঝড়ো হাওয়া নিভিয়ে দিল বাঁধা স্বপ্নঘরের আলো,
একমুহুর্তেই জেনে গেলাম জীবনটা সাদা-কালো,
দু'চোখ বুঁজতেই প্রহরটাকে লাগে বড় অচেনা,
তোমার স্বপ্ন বিনিময়ে এই প্রহরগুলো কেনা....
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



