somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারের বাচ্চা......

৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিরক্তির মাত্রাটা চরমে উঠছে ক্রমান্বয়ে। সেই কখন থেকে এককাপ চা চেয়ে বসে আছে, কোন খবরই নেই।
"ঐ মজনু, শিগগির চা দে ব্যাটা। এককাপ চা দিতে গিয়ে কি বুড়া বানায়ে ফেলবি নাকি।"
হাতের গামছা ঘাড়ের উপর রেখে বসে লিয়াকত। বাপ মরছে কবে, কিভাবে, জানা নেই তার,তবে শুনেছে যে যুদ্ধের পরপরই তার জন্মের কয়দিন আগে নাকি চেয়ারম্যান মেরে ফেলেছে। ছোটবেলায় মা মরার পর লোকজন বলেছিল মায়ের পেটে নাকি রাজাকারের বাচ্চা ছিল, তাই বিষ খেয়ে মরছে; কিন্তু এলাকার চেয়ারম্যান প্রতিরাতে তার মায়ের শরীরের উপর যে ঝড় তুলতো, তা এখনো চোখ বুজলেই সামনে ভেসে ওঠে লিয়াকতের।
যুদ্ধের পরপর জন্ম লিয়াকতের, জন্মের পরে সুস্থ্য - স্বাভাবিক মাকে দেখেনি সে, চুপ করে থাকতো মা, লোকে পাগল বলতো, খোঁচাখুঁচি করতো, কোন কথা বলতো না মা। মা মারা যাবার পর থেকে এর ওর বাড়ীতে থেকে মানুষ লিয়াকত। বহুদিনের সখ নিজের একটা বাড়ী হবে, একটুকরো জমি হবে, ফসলে ভরে যাবে মাঠ-ঘাট। গেলো পৌষে ২ কাঠা জমি কিনেছে তবে ঘর তোলা আর হয়ে ওঠেনি। আপাততঃ সেখানে টমেটো, শাক - পাতার কিছু গাছ দেখা যাচ্ছে। ঘর করার টাকা জোগাড় তো করতেই হবে, তাই সবসময় টাকা জমাবার চেষ্টা। ঘরটা তুলতে পারলে আর কিছু ফসলি জমি হলেই একটা টুকটুকে মেয়ে বিয়ে করবে। তাকে আদর - সোহাগে ভরে দেবে, তার শক্ত বাহুতে সুখ খুজবে, কত শত ইচ্ছার ওড়াওড়ি।
"কিরে, চায়ে চিনি দেস নাই ক্যান, ধুর, এইটা কুনো চা হইছে" বলে বাকী চা ফেলে দিয়ে হাটা ধরে লিয়াকত। কতো শত কাজ তার ঐ দু'কাঠা জায়গা জুড়ে। মন্ডল চাচা বলছে সামনের মৌসুমে তার চৌকিদারি বেতন আর কিষাণের দাম, দুইটাই বাড়ায়ে দেবে। বাড়ালে আর দুইবছর পরে সে আরো দুইকাঠা জায়গা কিনতে পারবে টাকা জমিয়ে। স্বপ্নে বুঁজে আসে দু'চোখ মাঝে মাঝে তবু এতো এতো কাজ, চোখ বন্ধের সময়ই নেই। সেই ভোর থেকে মুস্তাফিজ সাহেবের জমিতে কাজ করে এখন ১১ টায় মুক্তি। এরপর তার নিজের জমি, রান্না - খাওয়া, চৌকিদারি চাকরী, সব মিলিয়ে অসম্ভব ব্যস্ততা তার। অনেকেই ডাকে তাকে কাজের জন্য। শুধু চেয়ারম্যানের জমি ছাড়া বাকী সবার কাজ করে সে। চেয়ারম্যানের মেয়েকে মাঝে একদিন পাটক্ষেতে দেখেছিল সে ইদ্রিস চাচার সাথে। কথাটা কাউকে না বলার জন্য ইদ্রিস ৫০০ টাকা দিয়েছিল তাকে, চেয়ারম্যান কন্যা দিয়েছিল আরো ৫০০ আর ইদ্রিসের সাথে করা কাজটা তার সাথেও করে এখন মাঝে মাঝে সে। লিয়াকতের শক্ত সুঠাম শরীরের স্পর্শে আসতে চেয়েছে অনেকেই তবে কখনো সায় দেয়নি সে। চেয়ারম্যানের মেয়েকে বুকের নিচে পিষে ফেলার সময় সে মনে করে চেয়ারম্যানের সেই ঝড়, তার মায়ের উপর, আরো মেতে ওঠে সে। প্রতিশোধ চাই তার, চরম প্রতিশোধ।
রাতের খাবার শেষে জমির পাশে বসে কিছুক্ষন তাকিয়ে দেখে লিয়াকত, হাসে নিজের মনেই। আজ জ্যোৎস্না বাইরে বেশ। পাশে কেউ থাকলে, সোহাগ করলে ভালো লাগতো তার কিন্তু উপায় কি! পাশের বাড়ী থেকে হঠাৎই কান্নার রোল শোনে লিয়াকত, তাকিয়ে থাকে অবাক হয়ে। কি হলো আবার এই মাঝরাতে। পায়ে পায়ে এগিয়ে যায় সে, চেয়ারম্যান বাড়ীর দিক থেকেই আসছে মনে হচ্ছে। আরো এগিয়ে গিয়েই কেমন যেন ধাক্কা খেলো সে। এ কি! চেয়ারম্যানের মেয়ে মেঝেতে শুয়ে, মুখভর্তি বিষ আর ফেনা। মরে গেছে মনে হচ্ছে। মাটি দেয়া হলো ঐ দিনই তড়িঘড়ি করে। সবাই মেতে উঠলো আবার যে যার মতো।
কিছুদিন পর থেকেই পাল্টে যেতে থাকলো চেয়ারম্যান, ইদানিং তাকে পাগলাগারদে রাখা হয়, কাউকে দেখলেই বলে "আমার মেয়ের পেটে রাজাকারের বাচ্চা ছিল, আমার মাইয়ারে মাইরা ফালাইছে....................।"
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×