যার হৃদয়ের টান ঐ লাল সূর্যের মত নিত্য,
যার নাড়ীর বাঁধন এই জীবনের মত সত্য,
যার অস্তিতের দাগ রক্ত ফোঁটার মত গাঢ়,
যার স্পর্শের আকুতি পাহাড়ী নদীর মত খর,
যার আশীর্বাদ জীবনের সবচেয়ে বড় অর্ঘ্য,
যার পায়ের নীচে রয় এ জগতে সুখের স্বর্গ,
যার মমতার আঁচল ঐ প্রকৃতির মত সবুজ,
যার ভালোবাসা পাহাড় ধ্বসের চেয়ে অবুঝ,
যার গর্ভের অটুট আশ্রয় সবচেয়ে নিরাপদ,
যার মুখের ভাষায় হয় সব ভাবের আবাদ,
যার একটু খুশীতে হয়ে যায় এ জীবন ধন্য,
যার না থাকা মানে জীবন মরুর মত শুন্য,
যার স্নেহের দান এই ধরায় সবচেয়ে অমুল্য,
যার নাম হবে না কোন নামের সাথে তুল্য,
সে মা ছাড়া আর কেউ কি কভু হতে পারে ?
মায়ের ভালোবাসা কি আর কেউ দিতে পারে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



