somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান ইমতি
হাসান ইমতির জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা। তিনি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকেন। এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সাম

স্বরচিত – হাসান ইমতির কবিতারা

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৃষ্টির শুরুতে গুহা বা অরণ্যবাসী অসহায় মানুষ এবং বর্বর পশু পক্ষীকুলের মধ্যে খুব বেশী পার্থক্য ছিল না । বেশীর ভাগ বন্য পশুই সৃষ্টিগত ভাবেই হিংস্র, সে তার সহজাত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই আত্ন রক্ষা ও শিকারের কাজ চালায় কিন্তু এইসব হিংস্র পশুকুলের তুলনায় শারীরিক ভাবে মানুষ অনেক দুর্বল, অনেক হালকা পাতলা । অন্যান্য পশুকুলের মতো তার আত্নরক্ষা বা শিকারের সহজাত কোন অঙ্গ প্রত্যঙ্গও নেই । এই ঘাটতি পুরনে বুদ্ধি বৃত্তিক চর্চার মাধ্যমে মানুষ প্রথমে পাথর, কাঠ ও হাড়ের তৈরী হাতিয়ার আবিষ্কার করল এবং এর মাধ্যমে মানুষ তার শারীরিক সীমাবদ্ধতাকে কাটিয়ে আত্নরক্ষা ও শিকারের যোগ্যতা অর্জন করল । এরপর সে নিরাপদ আশ্রয়ের জন্য গৃহ নির্মাণ করতে শিখল । অনিশ্চিত শিকারের উপর নির্ভর করে না থেকে খাবারের নিশ্চিন্ত উৎস ও অন্যান্য গৃহস্থালী কাজ সম্পাদনের জন্য সে পশু পালন ও চাষাবাদ করতে শিখে গেল । এরপরের সবচেয়ে উল্লেখ যোগ্য ঘটনাটি হল আগুনের আবিষ্কার । এরপর সে ক্রমাগত উন্নয়নের মাধ্যমে আজকের এই সাইবার ও স্পেস কালচারের যুগে এসে পৌঁছে গেছে । এইসব ইতিহাস আমরা সবাই জানি । এগুলো অজানা নতুন কিছু নয় । এখন চলছে স্টেমসেল গবেষণা, লার্জ হার্ডন কলাইডরের মাধ্যমে বিগ ব্যাং থিওরী রি প্রসেস, জেনেটিক রি স্ট্রাকচারিং ইত্যাদি ইত্যাদি । তবু মানুষ এখনো এইডস, ক্যান্সারের মতো মারণ ব্যাধির যাথাযথ চিকিৎসা পদ্ধতি বের করতে পারেনি অথচ প্রাণঘাতী মারণাস্ত্র পারমানবিক বোমা আবিষ্কার করে বসে আছে !
এর মধ্যে গত শতাব্দীর সবচেয়ে বড় অর্জন ছিল কম্পিউটার প্রযুক্তির উদ্ভাবন ও ব্যাপক ব্যবহার । এককালের সেই জঙ্গলবাসী মানুষের উত্তর পুরুষ আজকের মানুষের জীবন আজ বড় বেশী প্রযুক্তি নির্ভর । প্রযুক্তি নির্ভরতার এই যুগে প্রযুক্তি থেকে দূরে থাকা মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পরা, পিছিয়ে পরা । একজন ইন্ডিয়ান লেখক বলছিলেন
“এমন একজন বাঙ্গালী খুঁজে পাওয়া কঠিন যে জীবনে ফুটবলে একটা লাথি মারেনি বা দু লাইন কবিতা লেখেনি”।
বাঙ্গালির এই সহজাত কাব্য প্রেমকে উপহাস করে আরেকজন সমালোচক বলেছিলেন
“কবিতা কবিতা আর কোরনা, কবিতা হয়েছে বাসি ।
বাংলাদশে কাকের চাইতে কবির সংখ্যা বেশী” ।

আমি এই দু লাইন কবিতা লেখা কাক কবিদের একজন । প্রযুক্তির এই যুগে “স্বরচিত”র মাধ্যমে আমার কবিতার খাতাটাকে ডিজিটাল করে নিলাম । স্বরচিতর শিরোনাম দেয়া হয়েছে

"এই হল মোর কবিতার খেরোখাতা ইচ্ছে হলে যখন খুশি লিখি যা তা" ।"

স্বরচিত এখনো গঠনমূলক পর্যায়ে আছে । হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন । যে কোন গঠনমূলক পরামর্শ আমার কাছে সবসময় মূল্যবান ।

স্বরচিত ওয়েবসাইট লিংকঃ http://www.sorocito.tk

স্বরচিত ফেসবুক পেজ লিংকঃ http://www.facebook.com/sorocito

ধন্যবাদ ও ভালোবাসা

হাসান ইমতি
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×