somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প- আবার ফিরে আসে- শেষ পর্ব

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাড়ি স্টার্ট দিলাম। পুলিশের পিক-আপটার ঠিক পেছন পেছন যাচ্ছি। পার্থকে ধরে নিয়ে যাচ্ছে। সম্ভবত রমনা থানায়। হেভি মেটাল হচ্ছে একটা গান হচ্ছে রেডিও-তে। ভালো লাগছে শুনতে। একটা সিগারেট ধরালাম। কোহিনূরের মা আর বাড়ির দারোয়ানটাকে কিছু টিপস দেয়া বাকি আছে। বিছানার নীচে ডিজিটাল ঘড়ি আর গাড়ির ব্রেক কেটে দেয়ার জন্য। সকালেই পাঠিয়ে দেবো কাউকে দিয়ে।

‘হোয়ার এভার আই মে রোম,’ মেটালিকার গানটার একটা লাইন। হ্যা, যেখানে খুশি যেতে পারি আমি, যা খুশি করতে পারি। মুক্ত স্বাধীন একজন মানুষ আমি, কোন পিছুটান নেই। বহুদিন পর দেশে ফিরেছি হারামজাদাটার সাথে হিসেব মেলানোর জন্য।

পার্থ আহমেদ নামক অহংকারি জীবটাকে কিছুটা হলেও যন্ত্রনা দিতে পেরেছি দেখে ভালো লাগছে। ফুরফুরে লাগছে। জীবন আসলেই খুব আনন্দময়। অন্তত এখন তাই মনে হচ্ছে।

রমনা থানার সামনে থেমেছে পিক-আপটা। হ্যান্ডকাফ পরানো উদ্ধত, ড্যাশিং, হার্টথ্রব পার্থ আহমেদ নেমে এসেছে। যদিও কেমন নেতিয়ে পড়েছে বেচারা। এখন তার পরিচয় মাদক ব্যবসায়ী। পুলিশ অন্তত সাতদিনের জন্য রিমান্ডে নেবে। মেরে হাড়গোড় যেন গুড়ো করে দেয় সে জন্য বিশেষ ব্যবস্থা করে রেখেছি আগে থেকেই।

সায়মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল একদিন এই পার্থ। গ্ল্যামার ছিল, টাকা ছিল, পেশিশক্তি, সব ছিল ওর। আমার কিছুই ছিল না। মিথ্যে মামলায় জেল খাটিয়েছে তিনবছর। জেল থেকে বের হয়ে জানলাম সায়মা ভালো আছে তার তারকা স্বামীকে নিয়ে, একটা বাচ্চাও হয়েছে। তখন কিছু করার সামর্থ্য ছিল না, তাই চলে গেলাম বিদেশে। ট্যাক্সি চালালাম, গ্যাস স্টেশনে দিনরাত কাজ করলাম আর টাকা জমালাম। দেশে ফিরে এলাম সাতবছর পর।

মোবাইল ফোন বেজে উঠলো এই সময়। সাপ্তাহিক কালের খবরের পিয়াস ফোন করেছে।
‘কি রে পিয়াস? কি খবর?’
‘ভাই, গরম খবর। পার্থরে ধরছে। মাদক ব্যবসা করে শালা। এমন খবর আমি ছাপার আগে দৈনিক পত্রিকায় চলে আসবে, আফসোস।’
‘আফসোসের কিছু নাই পিয়াস। তোর সব বন্ধুদের জানিয়ে দে। ঠিকঠাক মতো যেন পত্রিকায় খবর যায়।’
‘জ্বি, বড়ভাই।’
‘তোর একাউন্টে টাকা ঢুকে যাবে। চিন্তা করিস না।’
‘কি কন কন? চিন্তা করমু ক্যান।’
‘ঠিক আছে, রাখলাম।’

জানালা খুলে দিলাম। আজ পূর্নিমা। আকাশভরা জোছনা। বিশেষ একজনকে নিয়ে এই জোছনা দেখার সাধ ছিল। আজ নিজে নিজেই জোছনায় ঘুরে বেড়াবো, আমার কেউ নেই তাতে কি। আমি তো আছি।

আচ্ছা, কোন কিছুই কি আবার ফিরে আসে। যৌবনের সেই উত্তাল দিনগুলো, বন্ধুদের সাথে রাতের পর রাত বাইরে আড্ডা দেয়া, ঢাকার রাস্তায় ঘুরে বেড়ানো, কিছুক্ষন পরপর চা খাওয়া, ভাগাভাগি করে সিগারেট। মায়ের বকুনি, বাবার শাসন। সকালের ক্লাস ফাঁকি দিয়ে হাকিম চত্বরে দাঁড়িয়ে নির্দিষ্ট একটা মেয়ের জন্য অপেক্ষা?

মনে হয় না। তবে আমি ফিরে এসেছি।

শেষ
আবার ফিরে আসে-১ View this link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×