somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একইদিনে দুই নেত্রীর পরস্পরকে দাওয়াত

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর একটি নিউজ দেখুন ।রাজনীতিবিদদের সম্মানে একই দিনে ইফতার পার্টি আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

শনিবার প্রধানমন্ত্রীর ইফতার পার্টি হবে গণভবনে এবং খালেদা জিয়ার ইফতার পার্টি হবে সংসদ ভবনের এমপি হোস্টেল প্রাঙ্গণে । ইতোমধ্যে তারা পরস্পরকে আমন্ত্রণ জানিয়ে কার্ড পাঠিয়েছেন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, সকাল সাড়ে ১১টার দিকে ইফতারের আমন্ত্রণপত্রটি বিরোধী দলীয় নেতার কাছে পৌঁছানো হয়েছে।

এদিকে বিকালে বিএনপির একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে খালেদা জিয়ার আমন্ত্রণপত্র দিয়ে এসেছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান।

দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদের নেতৃত্বে ওই প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়েছিল বলে জানান তিনি।

উভয়েই একজন অন্যজনকে দাওয়াত দিলেও সঙ্গত কারণেই নিজের অনুষ্ঠানে অভ্যাগতদের স্বাগত জানাতে উপস্থিত থাকলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর পক্ষে আরেকজনের দাওয়াত কবুল করা সম্ভব হবে না।

বাংলাদেশের রাজনীতির এ দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী নেতার মধ্যে দেখা-সাক্ষাতের ঘটনা অতি বিরল। তীব্র রাজনৈতিক বৈরিতা থাকলেও তারা পরস্পরের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেন না।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×