somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখে কইলজাটা ফাইট্টা যাইতাছে

২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"গত রাতে নেট চালাচ্ছিলাম, হঠাৎ রুমে আব্বার আগমন এস ইউসাল, আব্বা উকিঝুকি মেরে দেখার চেষ্টা করতেছিলো, আমি নেটে আসলে কি করি সারারাত সারাদিন, পৃথিবীর সাতটা আশ্চর্যের কোনটাই তার কাছে আশ্চর্য লাগে না, কিন্তু "আমি নেটে সারাদিন কি করি" - এই ব্যাপারটা তার কাছে অনেক বেশি আশ্চর্যের ব্যাপার !!

আব্বা এসে বলল, তার জরুরি শেয়ার মার্কেটের নিউজ দেখতে হবে, আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম, আগেও আব্বাকে আমি নেট চালাইতে দিছি, কখনোই কোন ঝামেলা করে নাই, কিন্তু গতকালকে জানি কি হইছিলো !!

আব্বা তার শেয়ার মার্কেটের ট্যাব থেকে নিউ ট্যাবে গিয়ে "ফেইসবুক" এ ক্লিক করছে, যখন আমি দরজা দিয়ে ঢুকলাম, তখন মাত্র হোমপেইজটা ওপেন হইছে, আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে আব্বার হাত থেকে মাউস নিয়ে উহা ক্লোস করতে যাওয়ার আগেই যা যা দেখলামঃ

* হোমপেইজে একই সাথে আমার ফ্রেন্ডলিস্টের ২-৩ টা সুন্দরী রমণী তখনই প্রোফাইল পিকচার চেইঞ্জ করিয়াছেন অথবা নিউ এলবাম আপলোড দিয়াছেন যাহা হোম পেজে জ্বল জ্বল করিয়া জ্বলিতেছে !!

* ফেইসবুকের ডান পাশে অ্যাডের জায়গায় "পাতিয়ালা সালোয়ার কামিজ" শিরোনামে একটা অ্যাডে একটা অশ্লীল নারীর ছবি প্রদর্শিত হচ্ছে !!

* যেই মেয়েটা জিন্দেগীতে কোনদিনও আমাকে নক করে না, তখনই সে নক করে বসছে !!

*(সাথে পুরনো একটা ঘটনা এড করলাম, আগে প্রায়ই টিভিতে মুভি দেখতাম রাত জেগে, গত বছর এমনই এক রাতে মুভি দেখতেছিলাম আব্বা হটাৎ করে রাতে ঘুম থেকে উঠে হয়তো টয়লেটে যাওয়ার সময় টিভি রুমে ডুকেই দেখেন আমি সোফায় শুয়ে টিভি দেখছি আর ঠিক তখনই নায়ক-নায়িকার রোমান্স শুরু হয়ে গেছে একজন অন্যজনকে পরম সুখে কিস করিতেছে, আমি কিছু বোজার আগেই আব্বা বললেন সারারাত জেগে জেগে এগুলাই দেখো, এরপর থেকে খেলা ছাড়া কোনোদিন টিভি রুমে যাইনি)

কাল রাতেও সেইম
আমি কিছু বুঝে ওঠার আগেই আব্বা জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকায়ে বললো, "এইটা কি ??"

একটা প্রবাদ ছিলো, "যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয় !!"

আমার ক্ষেত্রে প্রবাদটা সত্যি হইলো,

"যখনই আব্বা ফেইসবুকে বয়, সুন্দরীদের প্রো পিক বদলাইতে হয় !!
যখনই আব্বা ফেইসবুকে বয়, মেয়েরাই নক করে, ছেলেরা নয় !!"

আপাতত আব্বা ল্যাপটপ বা মডেম কোনটার পিলার বা গেট ধরে নাড়াচাড়া করে নাই, শুধু মাঝে মধ্যে বলতেছে,

"এইসবই করো তাইলে সারাদিন সারারাত??"
দুঃখে কইলজাটা ফাইট্টা যাইতাছে :((

দুনিয়াডা এত্ত খারাপ ক্যান ?? এত্ত খারাপ ক্যান ??" X(
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×