somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ারবাজার পদহারা পরিচালকদের তালিকা প্রকাশের দাবি

২৪ শে মে, ২০১২ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বেঁধে দেওয়া সময়সীমা ২১ মে-র মধ্যে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের পদ শূন্য হয়ে গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থাটি এ ব্যাপারে নতুন করে কোনো প্রজ্ঞাপন জারি করবে না। তবে ইতিমধ্যে দুই দিন পার হলেও পদ হারানো পরিচালকদের তালিকা প্রকাশ করেনি এসইসি। এ অবস্থায় দ্রুত তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা।
এসইসির সদস্য আরিফ খান গতকাল বুধবার রাতে জনসাধারনকে বলেন, 'এসইসির প্রজ্ঞাপন অনুযায়ী ২১ মে-র পর ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কম্পানি পরিচালকদের পদ শূন্য হয়ে গেছে। এ বিষয়ে নতুন করে কোনো নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই।' এদিকে আদালতে রায় ঘোষণার দুই দিন পার হলেও ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের তালিকা তৈরি বা প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাজারসংশ্লিষ্টরা। পদ হারানো পরিচালকদের তালিকা প্রকাশের দাবিতে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিনিয়োগকারীদের সংগঠন পুঁজিবাজার ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন পালিত হয়। এ সময় ঐক্য পরিষদের সভাপতি মিজান রশীদ চৌধুরী বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ২ শতাংশের নিচের শেয়ারধারীদের তালিকা প্রকাশ করতে হবে।
তালিকা প্রসঙ্গে ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, 'এটা ডিএসইর ব্যবস্থাপনা বিভাগের ব্যাপার। তারা কম্পানি থেকে তালিকা সংগ্রহ করে প্রকাশ করবে।' আরিফ খান বলেন, 'তালিকা প্রকাশের সঙ্গে বাজার পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। আমরা এ তালিকা ডিএসইর কাছ থেকে সংগ্রহ করব। ডিএসই তথ্য সংগ্রহ করবে সংশ্লিষ্ট কম্পানির কাছ থেকে।'
ডিএসই কর্তৃপক্ষ তালিকাভুক্ত কম্পানিগুলোর কাছে গতকাল চিঠি পাঠিয়েছে। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ জানায়, তালিকাভুক্ত কম্পানিগুলোর সচিবদের কাছে পাঠানো ওই চিঠিতে ২১ মে পর্যন্ত উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণের হিসাব নির্দিষ্ট ছকে ই-মেইলে ও লিখিতভাবে ৩১ মে-র মধ্যে জমা দিতে বলা হয়েছে। কম্পনিগুলোর সব ধরনের পরিচালকের ব্যক্তিগত ও সম্মিলিতভাবে কত শতাংশ শেয়ার রয়েছে সে সর্ম্পকে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে চিঠিতে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, আনুষ্ঠানিকভাবে পদ শূন্য ঘোষণা ও এর তালিকা প্রকাশ করাটা জরুরি। তবে এর আগে কয়েকটি বিষয় স্পষ্ট হওয়া দরকার। ২১ মে-র পর অনেক কম্পানিতে এত বেশি পদ শূন্য হয়ে গেছে যে সেসব কম্পানির পরিচালনা পরিষদের বৈঠকের কোরাম পূরণ হবে না। ফলে পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত পরিচালনা পরিষদের নিয়মিত বৈঠক চালিয়ে যাওয়া সম্ভব হবে না। সে ক্ষেত্রে কম্পানির কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এ ছাড়া কম্পানির পরবর্তী এজিএম অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ৫ শতাংশ শেয়ার ধারণ করে নতুন পরিচালক হওয়ার যে সুযোগ রয়েছে এসইসির নির্দেশনায় এর বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়েও সংশয় রয়েছে। পরবর্তী এজিএম পর্যন্ত ৫ শতাংশ শেয়ার কিনে নতুন করে পরিচালক হওয়ার মতো যোগ্য ব্যক্তি খুঁজে না পাওয়া গেলে এবং তাতে পরিচালনা পরিষদের কোরাম পূরণ না হলে করণীয় কী হবে তাও প্রশ্ন। সে ক্ষেত্রে ২১ মে পর্যন্ত যাদের হাতে ২ শতাংশের নিচে শেয়ার ছিল সেসব পরিচালক নতুন করে কোনো সুযোগ পাবেন কি না সেসব বিষয়ও স্পষ্ট হওয়া জরুরি।
তবে এসব বিষয়ের জন্যও এসইসি প্রস্তুত বলে জানান আরিফ খান। তিনি বলেন, 'পদ শূন্য হয়ে যাওয়ার পর কী কী সংকট তৈরি হতে পারে তার সব দিক ভেবে আমরা প্রস্তুত রয়েছি। তবে সিদ্ধান্ত জানাতে আদালতের রায়ের কপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×