পাচ্ছে মানসম্মত শিক্ষা।
বিশেষ প্রতিনিধি, গাজীপুর থেকে ফিরে
ঢাকার ধানমণ্ডি থেকে অভিজ্ঞ শিক্ষক পাঠদান করছেন আর গাজীপুর সদরের গাছা ইউনিয়নের কুনিয়াপাছর গ্রামের বড়বাড়িতে শিশুরা তা গ্রহণ করছে। একেবারে প্রাথমিক পর্যায়ের এই অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে ইংরেজি মাধ্যমে। শ্রেণীকক্ষে কয়েকজন কিশোরী মডারেটর এ বিষয়ে শিশুদের সহযোগিতা করছে। রেডিও লিংকে ব্রডব্যান্ড ইন্টারনেটের সাহায্যে ভিডিও কনফারেন্সিং- এ ধরনের পরীক্ষামূলক শিক্ষা কার্যক্রম বাংলাদেশে এই প্রথম। এই ব্যতিক্রমী উদ্যোগের লক্ষ্য হলো গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান নিশ্চিত করা। তা ছাড়া এর মাধ্যমে মডারেটররাও ভালো শিক্ষক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছে। এসব মডারেটর ভবিষ্যতে নিজেরাই স্বাধীনভাবে অনলাইন স্কুল পরিচালনা করতে পারবে।
গতকাল শুক্রবার বাংলাদেশ সফররত আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ডেপুটি সেক্রেটারি জেনারেল হাওলিন ঝাও স্কুলটি পরিদর্শন করে বলেন, 'একটি গ্রামে অনলাইনে সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি ভাষায় মানসম্মত শিক্ষার ব্যবস্থা দেখে আমি খুবই সন্তুষ্ট। শিক্ষার এ মডেলটি বিশ্বের অন্য দেশেও ব্যবহার করা যেতে পারে।' এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প নিয়ে বেসরকারি পর্যায়েও যথেষ্ট কাজ হচ্ছে। হাওলিন ঝাও স্কুলটিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালনকারী কিশোরীদের সঙ্গে কথা বলেন এবং ইংরেজিতে তাদের দক্ষতার প্রশংসা করেন।
জানা যায়, বেসরকারি সংস্থা জাগো ফাউন্ডেশনের টঙ্গী শাখায় গ্রামীণফোনের উদ্যোগে বাংলাদেশের প্রথম এই অনলাইন স্কুলটি পরীক্ষামূলকভাবে পরিচালনা শুরু হয়েছে প্রায় এক বছর আগে। অগ্নি সিস্টেম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রেডিও লিংকের মাধ্যমে ঢাকা থেকে গ্রামের ওই স্কুলটিতে অনলাইন ব্যবস্থাটি গড়ে দিয়েছে। তবে রেডিও লিংকের কারণে ভিডিও কনফারেন্সিংয়ের মান তেমন উন্নত হতে পারেনি। অগ্নি সিস্টেম লিমিটেডের টেকনিশিয়ান মেহবুব হাসান জন জানান, ফাইবার অপটিক লিংক না হওয়া পর্যন্ত ভিডিও কনফারেন্সিংয়ের মান আরো উন্নত করা যাবে না।
জাগো ফাউন্ডেশনের স্থানীয় কমিউনিটি অফিসার সাজেদা আখতার জানান, স্কুলটির বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ৮০। ৪০ জন করে দুই শিফটে ক্লাস নেওয়া হয়। ছাত্রছাত্রীদের বয়স চার থেকে সাড়ে পাঁচ বছরের মধ্যে। ঢাকার রায়েরবাজারে জাগো ফাউন্ডেশনের অফিস থেকে দুজন অভিজ্ঞ শিক্ষক ক্লাস নেন। স্থানীয়ভাবে স্কুলটিতে মডারেটরের দায়িত্বে রয়েছের চারজন।
এদিকে হাওলিন ঝাও গতকাল বিটিআরসির চেয়ারম্যান ও অন্য কর্মকর্তাদের সঙ্গে সাভারের নবীনগরে ডি-নেট পরিচালিত মহিলাদের জন্য 'ইনফো-লেডি' কার্যক্রম পরিদর্শন করেন। এ কর্মসূচির আওতায় মহিলারা ল্যাপটপ কম্পিউটরের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্যসেবা দিচ্ছেন।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




