somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই আনন্দ পেতে দ্বিধা কেন?X(

৩০ শে মে, ২০১২ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।

নিজের অভিজ্ঞতা, নিজের ভেতর থেকে আসা অনুভূতি মিশিয়ে উচ্চারিত বাক্যগুলো প্রেরণার উৎস তো হতেই পারে। যখন সেটা হয় একদা প্রিয় কোনো অভ্যাস বর্জন, তা বেশ সত্য বটে। মানুষের প্রাণ নিঃশব্দে হরণ করার মতো সবচেয়ে ‘শান্তিময়’ অস্ত্র যে ধূমপান তা তো স্বীকৃত এখন সর্বত্র। ধূমপান করতেন একসময়, ছেড়েছেন এমন অনেক মানুষের অভিজ্ঞতা ও মূল্যবান সংবোধ ভাগাভাগি করার মতো বিষয় বটে।
সত্যি বলতে, নিজেও ধূমপান করতাম একসময়। সিগারেটের ধোঁয়ার বলয় বানাতে ভালো লাগত, ধূম্রজাল রহস্যের সৃষ্টি করত মনে। মনে হতো ধূমপান এক বড় আনন্দ, মগজ খোলতাই করার মূল চালিকাশক্তি। বুদ্ধির গোড়ায় সঞ্জীবনী শক্তি যেন। কিন্তু একদিন দুম করে ছেড়েও দিলাম। কী হলো? ভেবেছিলাম ধূমপান প্রত্যাহারের পর বড় কষ্ট হবে। কিন্তু কী হলো? কিছুই হলো না। ধূমপান থেকে মুক্তি মিলল অক্লেশে। নিরানন্দ হয়নি মন মোটেও। বুদ্ধির গোড়ায় শক্তিদায়িনী ধোঁয়ার প্রয়োজন হলো না। বুদ্ধি তো খুলে আছে, খোলতাইও হচ্ছে ধূম্রবিহীন, প্রচেষ্টা সফল হচ্ছে ধূম্রবিহীন। নিজে অনেক সুস্থ, সজীব, সুবাসিতও (!) বটে।
সিগারেটের গন্ধ শরীরে নেই, শ্বাস-প্রশ্বাসও বেশ আনন্দময়, সাবলীল। কী আনন্দ! যাঁরা ধূমপান করছেন তাঁদের বলি, ছেড়ে দিন এ বদভ্যাস, দুম করে ছেড়ে দিন; মনের ইচ্ছাশক্তিই যথেষ্ট। নিকোটিনের বিষ থেকে মুক্তি নিন ইচ্ছাশক্তি দিয়ে।
ঘটুক নিজের মুক্তি আলোয় আলোয়।
জেনেশুনে বিষপান কেন? প্রাণের আশা ছেড়ে প্রাণ সঁপবেন কেন সিগারেট-বিড়ির কাছে? আত্মমর্যাদা এভাবে ক্ষুণ্ন করা কেন? ধূমপান যে ক্যানসার, হূদেরাগ ও আরও জটিল রোগের মূল কারণ, তা জেনেও কেন এ বিষপান?
এই মন্দ আসক্তির বাঁধন থেকে নিজেকে মুক্ত করে অবাধ ও বিশুদ্ধ বাতাসে শ্বাস গ্রহণ কী যে আনন্দ!
সিগারেটের পেছনে এই যে অর্থ ব্যয়, তা অন্য কোনো ভালো কাজে বিনিয়োগে কী যে আনন্দ, করে দেখুন। যাঁরা ধূমপান করছেন, তাঁদের জন্য এক আনন্দময় মুক্তি অপেক্ষা করছে; সজীব, সজীব হয়ে বেঁচে থাকার আনন্দ অপেক্ষা করছে—ত্বরা করে অগ্রসর হোন, সবাই, ছাড়ুন ধূমপান। নতুন বছরের জন্য অপেক্ষা কেন? কেন নয় আজই?
দিনে দুই প্যাকেট সিগারেট পান, খুকখুক কাশি, বুকে কষ্ট, কী যে কষ্ট! এ থেকে মুক্তি মিলতে পারে সামান্য ইচ্ছায়!
যাঁরা ছেড়েছেন, তাঁরা মনে করেন আজ আমরা অধূমপায়ী; ধূমপান এককালে করেছি তা মনে করতে চাই না। হয়তো কষ্ট হয়েছিল কারও কারও, অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছিল—শয্যার এক পাশে নুয়ে শুয়ে থাকা শরীর, ঝুলছে ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট, অল্প অল্প অগভীর শ্বাস, আর বেজায় কাশি—কেন মনে করা এই নরকের অভিজ্ঞতা?
ধূমপায়ী সেই লোক মানসিক চাপে পড়লেই সিগারেট ধরাতেন, সিঁড়ি বেয়ে কয়েক পা উঠলেই হাঁপরের মতো ফুসফুস চিৎকার করে উঠত, এখন ধূমপান ছেড়ে দিয়ে নতুন জীবন তাঁর, সম্পূর্ণ নতুন জীবন, নতুন দৃষ্টিভঙ্গি। তিনি এখন একজন ক্রীড়াবিদ; দৌড়ান সপ্তাহে পাঁচ দিন, বেঞ্চ প্রেস করেন ১১৫ পাউন্ড। তিনি বলেন, আর কোনো দিন সিগারেট-বিড়ি ছোঁবেন না।
বছর খানেক আগে আরেক ভদ্রলোক ভেবেছিলেন তাঁর নিউমোনিয়া, পরে দেখা গেল ব্রংকাইটিস আর ইমফাইসেমার মতো কষ্টকর শ্বাসরোগ। নিজে থেকে শ্বাসক্রিয়া চালানোর ক্ষমতা ক্রমেই খর্ব হয়ে যাওয়া। রাতে ঘুমুতে ভয় হতো তাঁর, প্রতিটি শ্বাসের জন্য সে কী কষ্টকর প্রয়াস; কাশি, বুকে শোঁ শোঁ শব্দ, নিজেকে নিজে ‘মাইনাস’ করার প্রবণতা! সিগারেট ছেড়ে তা থেকে মুক্তি মিলেছে তাঁর।
একটা কথা বলি: যাঁরা ধূমপান ছেড়ে দেবেন তাঁরা শৈশবে—ধূমপানমুক্ত শৈশবে—সজীব টাটকা ফুসফুস দিয়ে আসা-যাওয়া শ্বাস যেভাবে উপভোগ করতেন, সিগারেট ছাড়ার পর সে আনন্দ ফিরে পাবেন। শেষ পর্যন্ত ছেড়ে দেওয়ার সংকল্প করেছেন: ভাবুন নিজের শৈশবের সতেজ ফুসফুসের স্মৃতি, অক্লান্ত প্রাণশক্তি, কী অবলীলায় শ্বাস দেওয়া-নেওয়ার অবিস্মরণীয় মুহূর্তগুলো ভাসবে স্মৃতিতে।
জেনেশুনে বিষপান আর নয়।
ছাড়ুন আজই। প্রয়োজন ইচ্ছাশক্তি। দুম করে ছেড়ে দিন। আমিও একদিন এভাবেই ছেড়ে দিয়েছিলাম। ভালো আছি। সজীব-সবুজ তারুণ্য সন্ধান করছেন? ছেড়ে দিন ধূমপান। সংকল্প করুন, কাজে দেখান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×