somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিগারেট ছেড়ে দেবই:D

৩০ শে মে, ২০১২ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সিগারেটের প্যাকেটের গায়ে গোটা গোটা করে লেখা থাকে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাস্তার মোড়ে, কখনো প্রচারপত্রেও দেখা যায়, সিগারেট খেলে কেমন করে মানুষের দেহে রোগ বাসা বাঁধে। এগুলো কিন্তু খুবই ইতিবাচক। কিন্তু সত্যি বলতে কি, কেমন করে সিগারেট ছেড়ে দিতে হবে, এমন প্রচারণা কিন্তু রাস্তার মোড়ে কিংবা সিগারেটের প্যাকেটের গায়ে থাকে না! আসুন জেনে নিই, কেমন করে ছাড়তে হবে সিগারেট। এ জন্য আমরা কথা বলেছি মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক অরূপ রতন চৌধুরীর সঙ্গে। তিনি জানান—
সিগারেট ছাড়ার জন্য প্রথমে ইচ্ছাশক্তি অর্জন করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে, আমাকে ছাড়তেই হবে সিগারেট।
সিগারেট ছাড়ার একটা নির্দিষ্ট দিন ধার্য করে নেওয়া যেতে পারে। দিনটা হতে পারে কোনো শুভদিন। নিজের কিংবা সন্তানের জন্মদিন। অথবা প্রথম প্রেম কিংবা পরিণয়েরও হতে পারে দিনটি। যাতে সহজে মনে রাখা যায়, এ দিনটিতেই সিগারেট ছেড়েছিলাম।
আত্মীয়-পরিজন কিংবা বন্ধুদের কাছে ঘোষণা দিয়ে ছাড়ুন সিগারেট। তাতে তাঁরাও মনে করিয়ে দিতে পারবেন, সিগারেট আর নয়।
অনেক ধূমপায়ীর বদ্ধমূল ধারণা থাকে, এত দিন ধরে যখন সিগারেট খাচ্ছি, হঠাৎ ছেড়ে দিলে হয়তো শরীরে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। সত্যি কথা হলো, পুরোটাই মানসিক। বরং যত তাড়াতাড়ি ছাড়া যাবে সিগারেট, শরীরের জন্য ততই মঙ্গল। এবারের টিপস তাঁদের জন্য—
সিগারেট হঠাৎ ছেড়ে দিলে ধূমপায়ীর কোনো ধরনের ক্ষতির আশঙ্কা থাকে না।
যাঁরা ২০ বছর ধরে সিগারেট খান, তাঁরা যদি আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেন, আজ থেকেই শুভ ফল পেতে থাকবেন।
যাঁরা বহুদিনের ধূমপায়ী, তাঁদের যত দ্রুত সম্ভব সিগারেট ছেড়ে দেওয়া উচিত।
সিগারেট ছাড়তে যত দেরি হয়, শরীরে ক্ষতির শঙ্কাও বেড়ে যায় দ্রুতগতিতে।
অনেকে সিগারেট খাওয়া থেকে বিরত থাকতে পানের দিকে ঝোঁকেন। কিন্তু পান-সুপারিও ক্ষতিকর।
কথা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের ইমেরিটাস অধ্যাপক শিশির কুমার মজুমদারের সঙ্গে। তিনি জানান,
অনেকে সিগারেট ছেড়ে দেওয়ার পর অস্বস্তিতে ভোগেন। তাঁরা লবঙ্গ, দারচিনি, কিংবা আদা মুখে পুরে নিতে পারেন। সিগারেটের দরকার হবে না তাতে।
যখনই সিগারেটের চাহিদা অনুভব করবেন, নিজেকে তখন জড়িয়ে নিন প্রচুর মনোযোগ দরকার হয় এমন কোন কোনো কাজে।
ধূমপায়ী বন্ধুদের এড়িয়ে চলুন। ধূমপায়ী বন্ধুদের সঙ্গে থাকবেন আবার সিগারেটও ছেড়ে দেবেন, এ পদ্ধতি একটু জটিলই।
আর মা-বাবাকেও সচেতন হতে হবে। সন্তান সিগারেটে আসক্ত হতেই পারে। তাকে তিরস্কার না করে ভালোবাসা দিয়ে এ পথ থেকে ফিরিয়ে আনুন। আপনার সন্তানও তখন হয়তো তার প্রিয় মানুষকে এ নেশার পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×