শাহরুখকে আঘাত করার জন্য হাতিয়ার হিসেবে তিনি বেছে নিয়েছিলেন টুইটার। এবারও সেই টুইটারের মাধ্যমেই শাহরুখের কাছে ক্ষমা চেয়েছেন শিরীষ।
গত বছরের অক্টোবরে মুক্তি পাওয়া ‘রা ওয়ান’ ছবিটি নিয়ে শিরীষ এক টুইটার বার্তায় লিখেছিলেন, ‘১৫০ কোটি রুপির আতশবাজি মিইয়ে যাওয়ার শব্দ শুনলাম।’
মূলত, এর পর থেকেই শাহরুখের মনে ক্ষোভ জন্ম নিতে থাকে। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এ বছরের জানুয়ারিতে। সঞ্জয় দত্তের একটি অনুষ্ঠানে শিরীষের গায়ে হাত তোলেন শাহরুখ। পরে অবশ্য মিটমাট করে ফেলেন তাঁরা। এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
ছবি নিয়ে বেফাঁস মন্তব্যের পর এই প্রথম শাহরুখের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন শিরীষ।
সম্প্রতি এক টুইটার বার্তায় শিরীষ লিখেছেন, ‘শাহরুখের “রা ওয়ান” নিয়ে সেই মন্তব্যের পর থেকে আজ অবধি তীব্র অপরাধবোধে ভুগছি আমি। সব সময়ই এ নিয়ে একটা আক্ষেপ থাকবে আমার ভেতর। আমি “রা ওয়ান” নিয়ে সেই মন্তব্যের কারণে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




