দীর্ঘ ৫০ বছর পর ফেইসবুকে মা-মেয়ের পুনর্মিলন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের মাধ্যমে এবার মা-মেয়ে দীর্ঘ ৫০ বছর পুনর্মিলিত হয়েছেন। সারা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে সাড়া ফেলে দিয়েছে এ খবর। স্টেফানি ফিলিপস তার মা জোয়ান ওয়েহরমেয়ারকে খুঁজে পেতে ফেইসবুকে সার্চ করেন। ১৯৬০ এর দশকে মায়ের সঙ্গে শেষবার দেখা হয়েছিল স্টেফানির। তখন তিনি শিশু ছিলেন। স্টেফানির বয়স এখন ৪৮ বছর। আর তার মা জোয়ানের বয়স ৬৭ বছর। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়েনেসবার্গে বসবাস করেন স্টেফানি। মায়ের সঙ্গে সাক্ষাৎকে তিনি স্বপ্ন সত্যি হওয়ার মতো অনুভূতি হিসেবে বর্ণনা করেন। একটি শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে স্টেফানি বলেন, যখন আমি বড় হচ্ছিলাম, তখন কোন প্রশ্ন করার অধিকার ছিল না আমার। স্টেফানি কয়েক বছর তার স্বামী রডনিকে সঙ্গে নিয়ে মাকে খুঁজে বেড়িয়েছেন। কিন্তু আশার কোন আলো তারা দেখতে পাননি। একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও হাল ছাড়েননি। রডনি তার মরিয়া স্ত্রী স্টেফানিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেভাবেই হোক তার মাকে খুঁজে বের করবেন। অবশেষে একদিন একটি সুযোগ এলো। মায়ের ডাকনাম জানতেন না স্টেফানি। এক প্রবীণ আত্মীয়াকে পরিচর্যার সময় তার মায়ের ডাকনাম, বয়স ও ঠিকানা জানতে পারলেন। তারপরই বসে পড়লেন ফেসবুকে। সৌভাগ্যক্রমে মা জোয়ান ফেইসবুকে কোরচেন ডাকনামটি দিয়েই অ্যাকাউন্ট খুলেছিলেন। শেষ পর্যন্ত স্বামী রডনি ফেইসবুকে তার স্ত্রীর মায়ের নাম খুঁজে পেলেন। ফেইসবুকে কয়েকটি মেসেজ পাঠানোর পর ১৮ই জুন স্টেফানি তার মায়ের কাছ থেকে উত্তর পেলেন। এভাবেই দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী পর পুনর্মিলিত হলেন মা-মেয়ে। তারা গত মঙ্গলবার ডিরফিল্ড বিচের টু জর্জেস রেস্টুরেন্টে মিলিত হন। ফেইসবুকে মিলিত হওয়ার এক মাস পর পুনর্মিলিত হলেন মা-মেয়ে। জোয়ান বিয়ে করেছিলেন রিচার্ড বোটউইনকে। কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। স্টেফানিকে তার পিতার কাছে রেখে সংসার ছাড়েন জোয়ান। তিনি বলেন, এছাড়া অন্য কোন পথ খোলা ছিল না তার সামনে। স্টেফানি তার পিতার সঙ্গে নিউ জার্সিতে বসবাস করতে শুরু করেন। আর তার মা জোয়ান চলে যান দক্ষিণ ফ্লোরিডায়। সেখানেই আবার বিয়ে করেন। ওই সংসারে একটি সন্তানের মা হন তিনি ও আরেকটি সন্তান দত্তক নেন। বর্তমানে তিনি থাকেন কোরাল স্প্রিং এলাকায়।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।