somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান জাকির ৭১৭১
আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে।।

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদ উদযাপন নির্বিঘ্ন ও আরো আনন্দদায়ক করতে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহি আদেশে ৪ তারিখও সরকারী ছুটি ঘোষনা করেছেন। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ একটানা ৯ দিন ঈদের ছুটি পাচ্ছেন বলে আনন্দের শেষ নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হয় তার প্রজাতন্ত্রের কর্মকর্তা- কর্মচারীদের কথা এত আন্তরিকভাবে ভাবার জন্য।
এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার কিছু বিনীত প্রশ্ন- দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্য কত শতাংশ? ১৭ কোটি জনগণের মধ্যে তারা মোট কত কোটি? বাকি জনগণ কারা এবং এদের মধ্যে বেসরকারি খাতে কত শতাংশ বা কত কোটি কর্মকর্তা- কর্মচারী নিয়োজিত আছে? আমার ধারণা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চেয়ে সংখ্যাটা কম নয় বরং হযত অনেকগুণ বেশী। এদের ঈদ উদযাপন এবং ছুটির খবর কি মাননীয় প্রধানমন্ত্রীর জানা আছে?
মাননীয় প্রধানমন্ত্রীর কি জানা আছে বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীরা ঈদে কতদিন ছুটি পেলেন? ঈদের ছুটি ৩ দিনের জায়গায় ৫ দিন করার অজুহাতে মালিকপক্ষ ঈদের আগের শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা ও শবে ক্বদর এর ছুটি বাতিল করে কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এ খবর কি মাননীয় প্রধানমন্ত্রীর জানা আছে?
ঈদের পরদিনই বাড়ি ও আপনজন ছেড়ে কর্মস্থল পৌছে ৯ তারিখ থেকেই যে বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে এ খবর কি মাননীয় প্রধানমন্ত্রীর জানা আছে?
ঈদের ছুটির সাথে অতিরিক্ত কোন ছুটি অনুমোদন করা হয়না এবং গ্রামের বাড়ি অনেক দূরে তাই সময়মত আসতে না পারলে অনুপস্থিতির জন্য বেতন কর্তন করা হয় এ খবর মাননীয় প্রধানমন্ত্রীর জানা আছে কি?
দীর্ঘ ১ যুগেরও অধিককাল ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে চাকরি করেছি, উচ্চ শিক্ষিত ও মেধাবী যুবকদের সকাল ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত অমানুষিক পরিশ্রম করার পরেও মাসশেষে সামান্য বেতন কিভাবে নিতে হয় সেসব কথা প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ঠ কারো নিশ্চয়ই জানা নেই।
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুনের বেশি বৃদ্ধি করে, উৎসব ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে তৃপ্তির হাসি দিচ্ছেন, বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কত বাড়ল তার খবর কি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন?
আপনার সিদ্ধান্তসমূহের মাধ্যমে সমাজে শ্রেনী বৈষম্য কিভাবে বাড়ছে ও দিনে দিনে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমনকি আপনার এবং আপনার দলের সাথেও সাধারণ জনগনের দূরত্ব কিভাবে বাড়ছে তার খবরও দয়া করে একটু রাখরেন। সুবিধাভোগী ও চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকবেন না।
এখনও সরকারী অফিসের সেবার মান ও বখশিস এর নামে কোন অফিসে কত ঘুষ দিতে হয় তা কি সংশ্লিষ্ঠ কারো জানা আছে?
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দূর্ণাম করা কিংবা প্রধানমন্ত্রীর সিন্ধান্ত ভূল প্রমান করা এর কোনটাই আমার মোটেও উদ্দেশ্য নয়, বরং আমি তার সিন্ধান্তের জন্য তাকে সাধুবাদ জানাই।
বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে ১৭ কোটি মানুষের একমাত্র ভরসাস্থল বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন- দেশটা শুধু সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নয়, দেশটা সকল জনগনের। তাই বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের খবরও একটু রাখবেন। তাদের কর্মঘন্টা, কর্মপরিবেশ, বেতন-বোনাস ও সুযোগ সুবিধা, ঈদের ছুটি ইত্যাদি সার্বিক বিষয়ে আপনার সিদ্ধান্তের কতটুকু প্রতিফলন ঘটছে তার দিকেও আপনার সদয় দৃষ্টি রাখবেন এটাই এই বিশাল জনগোষ্ঠির প্রত্যাশা।

(বি.দ্র: সবই আমার ব্যক্তিগত অভিমত, সকলের জন্য নয় অর্থাৎ কতিপয় মন্তব্য কিছু প্রতিষ্ঠান বা কিছু কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×