মাঝে মাঝে কুকুরদের সুখ দেখেও হিংসা হয়।
দুপুরের খাবার খেতে বাসায় গিয়েছিলাম। অফিসে ফেরার পথে দেখি- নির্মান কাজের জন্য রাস্তার পাশে জমিয়ে রাখা বালুর উপর গাছের ছায়ায় নিশ্চিন্তে পা ছড়িয়ে বেশ আরাম করে ঘুমাচ্ছে কয়েকটা বেওয়ারিশ কুকুর। ওদেরকে বিরক্ত না করে নিরবে পাশ কাটিয়ে পথ চলতে চলতে খুব ভাল করে বেশ কয়েক বার দেখলাম। ওদের এত সুখের ঘুম দেখে হিংসা না করে আর পারলাম না।
দুপুরে হাত-পা ছড়িয়ে এত আয়েশ করে কবে ঘুমাতে পেরেছিলাম মনে নেই।
হায়রে সুখ, সুখের আশায়- জীবিকার তাগিদে- পরবর্তী প্রজন্মের ভবিষ্যত চিন্তায় জীবনের সুখগুলো কোথায় যে হারিয়ে গেল?
জীবনটা এখন যেন এক জীবন্ত মেশিন !!!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



