বিকেলের একটু অবসর।
রমজান মাসের বিকেল মানে আসর নামাজের পর থেকে মাগরিব এর আগ পর্যন্ত।
নতুন জায়গা, তাই এই অল্প সময় হাতে নিয়েই বেড়িয়ে পড়লাম।
তারই কিছু খন্ডচিত্র...........

হাইওয়ে থেকে পাকা রাস্তা ধরে নেমে গেছে গ্রামের প্রধান সড়ক।

যতদূর চোখ যায় শুধু ইউক্যালিপটাস গাছ। এই বিদেশী গাছটি হঠাৎ কেন এত জনপ্রিয় হয়ে উঠেছে বুঝলাম না। যতটা শুনেছি এটি অক্সিজেন শোষণ করে কার্বণ নিঃস্বরণ করে। তাই অন্যান্য গাছের মত মানুষের ততটা কাছের বন্ধু নয়। তবে দেখতে সুন্দর।

এরই মাঝে একটি বটগাছ।

রাস্তার দু-ধারে বিশেষ শ্রেণীর ঘাসের আবাদ।

পেয়ারা বাগান।
তবে বাগানে মড়ক লেগেছে।

গাছের ডালে পাতার ফাঁকে উকি দেয় ছোট পাখি।

রাস্তার ধারে ঘাস খাচ্ছে কঙ্কালসার গাভী।

বেলা বেশি নেই, তাই সাইকেল চেপে বাড়ি ফিরছে দুই কিশোর।

শেষ বিকেলেও নিজের অস্তিত্বের জানান দিচ্ছে সুয্যি মামা।
আর কাজের অবসরে ক্রিকেট খেলায় মত্ত গ্রাম্য কিশোর-যুবা।

গাছের ছায়ার জমিতে কঁচু চাষ।
পরের পোস্ট এ বাকিটা।
চলবে.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

