নিজের দেশ না খেললেও সারা দেশের মানুষ কাঁপছে বিশ্বকাপ ফুটবল জ্বরে। চলছে নানা আয়োজন।
তবে এ নিয়ে আমার তেমন কোন মাথাব্যথা নেই। আমি ভাই ছাপোষা মানুষ। অফিস/ কাজ, খাওয়া, ঘুম সবকিছু ঠিকঠাক রেখে যেটুকু উপভোগ করা যায় তা খেলা দেখা হোক অথবা ফলাফলটা শুধু জেনে নেয়া হোক তাতেই আমি খুশি।
আমার পছন্দের ফুটবলার- ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্ত তার দেশ বিশ্বকাপে তেমন কোন ফেভারিট দল নয়।
আর সেরা উদীয়মান খেলোয়াড়- নেইমার।
কোন দলেরই অন্ধ সমর্থক নই। তবে সাধারণত- পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন এসব দলের খেলা দেখতে চেষ্টা করি যদি সেই সুযোগ থাকে।
আমার ধারনা- এবারেও ব্রাজিল, জার্মানি অথবা স্পেন ফাইনাল খেলবে। ব্রাজিল এর চ্যাম্পিয়ন হবার সম্ভাবনাই বেশি।
তবে যারাই ভাল খেলবে তাদের প্রশংসা করতে কৃপণতা করিনা।
ইতালি ও আয়ারল্যান্ড এবারেও মূলপর্বে থাকলে খুশি হতাম।
(একান্তই ব্যক্তিগত অভিমত, কারো ভাল লাগতেই হবে এমন নয়। তাই কোন বিতর্ক কাম্য নয়)
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



