এবারের ঈদকে ঘিরে হাইওয়ে পুলিশ অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
উত্তরবঙ্গের প্রধান গেটওয়ে সিরাজগঞ্জ রোড এর মোড়ে পুলিশের একটি উচু ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। সেখান থেকে সার্বক্ষণিক চারিদকে তারা নজর রাখছে। কোন গাড়ি নিয়মের বাইরে কোথাও দাঁড়ালেই সাথে সাথে মাইকে তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হচ্ছে। সার্বক্ষণিক মাইকে গাড়িচালক, যাত্রী ও পথচারীদের জন্য সতর্কতাজনক প্রচারণা চালানো হচ্ছে।
প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যানজট নিরসনে তারা দিনরাত অনেক পরিশ্রম করছেন। মোড়ের চারপাশে বাশের বেড়া দিয়ে সকল গাড়ির জন্য সুনির্দিষ্টভাবে পথনির্দেশনা করে দেয়া হয়েছে। ইঞ্জিন বিহীন তিন চাকার কোন গাড়িকে হাইওয়েতে উঠতে দেয়া হচ্ছে না। কোন দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নেয়ার জন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে।
সর্বোপরি, হাইওয়ে যানজট মুক্ত রাখতে ও ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তারা নানা ধরনের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। একারনেই যানজট প্রবণ এই এলাকা এখনো যানজট মুক্ত আছে।
(সর্বদা সমালোচনা নয়, ভাল কাজের প্রশংসা করাটাও কর্তব্য। স্থানভেদে অবস্থা ভিন্নও হতে পারে। আমি যেটুকু দেখেছি, সেটাই তুলে ধরলাম)
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।
ঈদ মোবারক।।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



