সূর্যের ভাবখানা পারলে আমায় ঠেকা।
গনগনে রোদ্দুরে চোখ যায় ঝলসে,
ঘিলুখানি মনে হয় মাথাটায় ফুটছে।
ঘরটায় এসি নাই, পাখাটাও যাই যাই,
অনেকক্ষন পরপর কারেন্টের দেখা পাই।
গরমটা বাড়ছেই, বৃষ্টিরও খোজ নেই,
অসহ্য গরমেতে পাগলাতে দেরি নেই।
ধুম,ধুম! কি ব্যাপার? গেল ট্রান্সফর্মার?
দুচ্ছাই! ছড়াটাকে শেষ করি এইবার।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



