ফেসবুকে আমার মেয়ে বন্ধু মাত্র ১২ জন, তার মধ্যে ৯ জনকে চিনি, ৩ জনকে চিনিনা । এদের মধ্যে ৮ জন আমার স্কুল ফ্রেন্ড। বাকি ১ জন আমার কিছুই না ।যিনি এই কিছুই না উনি গত ৬/৭ মাস ধরে আমার ফ্রেন্ড লিস্টে লিস্টেড।রিকোয়েস্ট আমিই করেছিলাম। উনি একসেপ্ট করার সপ্তাহ খানেক পর থেকে নিয়মিত চ্যাটিং চলছে। বিষয় ঃ রাজনীতি , অর্থনীতি, সমাজনীতি, খেলা নীতি, , সিনেমানীতি, সংগীত নীতি ...। কিন্তু ঘটনা হইলো ইদানিং আরেকটা নীতি বেশ মাথা চড়া দিয়ে উঠচে। ভালো লাগা নীতি, উপ্স !!
এখন এই ভালো লাগানীতির ফান্দে পইড়া বাকি সব নীতি পালাইচে। । গত ৩ মাস এই নীতি নিয়া যে কাটাছিড়া করচি তাতে মনে হল কুচ কুচ হোতা হে !!!!
কিন্তু কেম্নে যে কই , কি দিয়া শুরু করি কিছুই বুঝতে পারতেসিনা , টানা সাড়ে ২ দিন চিন্তা করে ঠিক করলাম আল্লায় যা রাখে কপালে , কইয়াই দিমু। কিন্তু কেম্নে কই আমি তোমারে ...
যাই হোক আমাদের কুচ কুচ হোতা হে যেহেতু ফেসবুকে তাই চিন্তা করলাম ফেসবুক দিয়া কিছু একটা করি। এক বালতি সাহস বুকে জমা করে , শক্ত করে চেয়ারে বসে (In a relationship) request টা পাঠিয়ে দিলাম।
ওই দিন টানা ৫ ঘন্টা অনলাইনে ছিলাম ,কিন্তু উনার কোন খবর নাই। রাত একটায় অনলিনে গিয়া দেখি উনার account deactivated !!!!! আমি শেষ
এরপর ২গ্লাস পানি খাইলাম , ২টা সিগারেট খাইলাম।
পরের দিন ও উনার কোন দেখা নাই । তার পরের দিন রাত ১২টা ৪৫ মিনিট। দেখি উনি অনলাইনে !!!
আমিও অনলাইনে ,
উনিও অনলাইনে,
আমার request pending
কোন কথা নাই
পৃথিবীতে দু'ধরনের মানুষ আছে । এক দল, তাদের মনের কথা গুলো গুছিয়ে বলতে পারে, আরেকদল পারেনা । আমি তাদের দলে যারা মনের কথা গুলো গুছিয়ে বলতে পারে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


