"একটা উজ্জল সূর্য, সারিসারি গাছের পাতার ফাঁক দিয়ে একফালি সূর্যের আলো, পিচঢালা রাস্তার ব্যস্ত নগরী আর ব্যস্ত মানুষের পদচারণা, সব মিলিয়ে সুন্দর একটা দিন। আমার কল্পনা, আমিও কি তোমাদের মত এই সুন্দর দিনটি দেখতে পাই? না পাই না, কারণ আমি পারিনা । তোমাদের হাজার মানুষের সাহায্যে সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারপরও আমি আজ অনেক আনন্দিত, আমি আজ তোমাদের চোখে স্বাধীন দেশের লাল সূর্য দেখতে পাই। এটাই আমার চূড়ান্ত বিজয়।"
হ্যা, এটাই আমাদের চুড়ান্ত বিজয়, আমাদের গর্ব , আমাদের অহংকার, আমাদের সোনার বাংলা। তোমাদের প্রতি বিনম্র শ্রদ্ধা যারা আমাদের উপহার দিয়েছ এবং যারা উঁচু করে রাখছো আজও এই লাল সবুজের স্বাধীন পতাকা। সকল মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি সম্মানে Artistry Reconciliation Crew Limited এর প্রযোজনায় এবং AIUB Film Club প্রেসিডেন্ট সাইফ আলমের পরিচালনায় নির্মিত হয়েছে শর্টফিল্ম " Perception বা দৃষ্টিভঙ্গি" এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন Veet ChannelI top model 2011 এর জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অপ্সরা আলী। শর্টফিল্মটি ১৬ই ডিসেম্বর Artistry Reconciliation Crew Limited এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ARc'র প্রেসিডেন্ট Hasin Arefin Khan। একই সাথে তিনি শর্টফিল্মটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
Title: দৃষ্টিভঙ্গি
Starring: Opshora Ali
Direction: Hasin Arefin Khan
DOP: Saif Alam
Editing: Ahmed Sabbir
Production Manager: Abdullah Al Noman
Team #ARc,HR Hossain Rabby, Abhijeet Kundu
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





