somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধের কক্সবাজার ভ্রমন আর জিএমজি এয়ারলাইনসের দ্ায়িত্বজ্ঞানহীনতা

১১ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অনেকদিনের শখ ছিল কক্সবাযার দেখার, মাও কখনো দেখে নাই। তাই মা, আয়েশা আর আফিফ কে নিয়ে এবার কয়েকদিনের ছুটি ম্যানেজ করে চলে আসলাম কক্সবাজার। সবার জার্নির কষ্ট কমাতে আমরা ঠিক করলাম যে প্লেনে যাব। তো ভাল সার্ভিসের আশায় বাংলাদেশ বিমান বাদ দিয়ে আমরা কাটলাম জিএমজির টিকিট, আমি কি আর জানতাম কি ভোগান্তি অপেক্ষা করছে আমাদের কপালে। বলেই ফেলি, ইন্টারেসটিং অভিজ্ঞতা।

টিকিট কাটার দিন গেলাম হোটেল সোনারগাঁও এর জিমএমজির কাউন্টারে, তো আমি যখন বললাম যে আমার সাথে একজন ইনফ্যান্ট যাবে তখন ডেস্কে বসা একজন মহিলা সেই বিল হিসাব করা শুরু করল। সে হিসেব করে দেখে যে ইনফ্যান্টের বিল হল 1200 টাকার কিছু বেশী, সে হিসেব করে তার কলিগকে দিল আবার চেক করতে, কিন্তু হাস্যকর ব্যাপার হল যে ডেস্কে বসা অপরজন আবার ইনফ্যান্টের সঠিক এয়ারফেয়ার জানে না। সে হিসেব করে বের করল আরেক জিনিস। তারপর দুজন মিলে বেশ কিছুক্ষন বারগেইন করা শুরু করল, এ ওকে বলে আরে তুমি তো ঐ ট্যাক্সটা হিসাব কর নাই, ও বলে না না করেছি ঐটা আসলে হবে না ইত্যাদি। একটা ফাইভস্টার হোটেলের কাউন্টারে এমন দুজন এজেন্টকে বসিয়ে রেখেছে জিএমজি কর্তৃপক্ষ তা আমার ভাবতেও কষ্ট হচ্ছিল। যাই হোক, সেই ডেস্কে বসা মহিলা টিকিট প্রসেস করে আমার দিকে একটা খাম আর টিকিট চারটা বাড়িয়ে দিল যেন খামে ঐ টিকিট গুলো ভরে নেয়াও আমার দায়িত্ব!!! সেলুকাস। যাই হোক, শুরু হল আমার ভোগান্তির।

নির্ধারিত দিনের আগের দিন আমাকে মোবাইলে জানানো হলে যে আমার ফ্লাইট প্রায় তিনঘন্টা ডিলেইড। আমরা এয়ারপোর্টে চেক ইন করার পর শুনলাম ফ্লাইট নাকি আরো চল্লিশ মিনিট লেট হবে, আল্লাহ রে। মা, বাচ্চা নিয়ে আমার তখন ছেড়ে দে মা কেঁদে বাচি অবস্থা।

আমি যখন প্লেনে উঠলাম তখ দেখি আমার সিটের আগের বারের প্যাসেনজারের ব্যবহার করে যাওয়া পেপারটা পড়েই আছে, আশ্চর্য। ভিতর টা কেন যেন ছিল অত্যাধিক গরম এবং আমি একসময় রীতিমত ঘেমে উঠেছিলাম। তো কক্সবাজার পৌছানোর পরে যখন আমি আমার রিটার্ন ফ্লাইটের জন্য রেডী হচ্ছি তখন ওরা আমাকে জানালো যে আমার রিটার্ন ফ্লাইট ক্যানসেল হয়েছে এবং সেটা পরদিন ভোরে। তারা জাস্ট ক্যানসেল হয়েছে বলেই খালাস, আমি যে টিকিট টা কাটলাম সেটার কোন মূল্যই নাই। একটা দিন পিছিয়ে গেলে যে কত বিজনেস শিডিউল নষ্ট হয় তা কি এরা বোঝে না? সবচেয়ে বড় কথা আফিফ এবং মা দুজনেই অধৈর্য হয়ে পড়েছে, আর তাছাড়া আফিফ কিছুটা অসুস্থও হয়ে পড়েছে। আমি বাধ্য হচ্ছি থাকতে।

জাস্ট এখন রাত বারোটায় এই পোস্ট লিখছি কক্সবাজারে হোটেল রুম থেকে। আল্লাহ মাবুদ জানে নেক্সট ফ্লাইট আবার ক্যানসেল হবে কিনা, কিভাবে ফিরব।

আর একটা ব্যাপার ভেবে আরো খারাপ লাগছএ যে জাস্ট ভালো সার্ভিস পাব এই আশায় আমি 30% বেশি দিয়ে জিএমজির টিকিট কাটলাম। হায়রে আমার ভালো সার্ভিস!!!
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:০৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×