ছায়াপ্রেম !
ভোরের রোদ কাছে আসবার খুঁজছে ছলছুতো
জানালার পর্দা সরাতেই ঘর হয়ে যায় সোনালী খড়কুটো !
চমকে উঠি হঠাৎ !
দেয়াল জুড়ে আমার ছায়া। আমারই !
আমি দেখছি তাকে। সে আমাকে।
এলোমেলো চুল, চোখজোড়া লাল।
ঘুম হয়নি রাতে ? জিজ্ঞেস করলাম আমি।
-না
মন খারাপ ?
- হুমমমম !
হাতমুখ ধুয়েছ?
-না
কী হয়েছে ?
-জানিনা !
আমার ভীষণ ভালো লাগে ছায়ার সারল্য !
চলো হাতমুখ ধুয়ে নাস্তা করি। ছায়া মাথা নেড়ে সায় দেয় তাতে।
আমরা হাতমুখ ধুই। পরোটা, ডিম আর আলু ভাজি দিয়ে নাস্তা সারি একসাথে । শেষে চাও থাকে ।
চায়ে চুমুক দিতে দিতেই বল্লাম ' গান শুনবে ?'
- হুম। শুনতে পারি তবে " ডন ম্যাকলিন "
গীটার হাতে নিয়ে গাইতে থাকি..." ক্যাসেলস ইন দি এয়ার ..."
গান শেষ হতেই ফিক করে হেসে উঠে ছায়া।
মন ভালো হয়েছে ?
ইয়েসসস !
গুড। গুড। এবার বল মন খারাপ কেন? সারারাত কোথায় ছিলে ?
তার আগে তুমি বল " আলো নিভিয়ে আমায় কেন নির্বাসনে দিলে ?"
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।