somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরপেক্ষতা'র জ্বালা!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিরপেক্ষতা! যার অর্থ আপনি কোন পক্ষেই নন। এও কি সম্ভব? সেই একযুগ আগেই বাংলাদেশের রাজনৈতিক নেত্রীবৃন্দ বলে এসেছেন, ”পাগল ও শিশু ছাড়া কেউ নিরপক্ষ নন।“ আপনার কি মনে হয়, আপনি নিরপেক্ষ? যদি মনে হয় আপনি নিশ্চিত যে আপনি নিরপেক্ষ, তবে এখনই ভাবতে শুরু করে দিন এই নিয়ে যে, আপনি পাগল না শিশু? নিরপেক্ষতা নিয়ে যুগে যুগে, দেশে দেশে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা, আলোচনা, সমালোচনা হয়ে এসেছে। যেমন এখন আলোচনা হয় এই নিয়ে যে, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো কতটুকু নিরপেক্ষ অন্যান্য দেশ সমুহের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। এমনকি নিজ দেশের সরকার কততুকু নিরপেক্ষ থাকে নিজ দেশের আপামর জনসাধারণের ভাজ্ঞন্নয়নে। নিরপেক্ষতা আজ বৈশ্বিক আলোচনায়। নিরপেক্ষতার ধোঁয়া ঢুকে পড়েছে আমাদের ব্যাক্তি জীবনেও, আর তাইতো আমরা সর্বদা নিরপেক্ষ থাকাটাকে অতি গুরুত্ব দিয়ে দেখে থাকি। তো এই নিরপেক্ষতা কি খুব জরুরী? আসলে নিরপেক্ষ থাকা কি কখনো সম্ভব? আমরাতো সর্বদাই কোন না কোন পক্ষ নিয়েই বেঁচে থাকি। সামাজিক জীবনে আমরা সর্বদা আমাদের নিজের পরিবারের পক্ষপাতিত্ব করে থাকি, যা করাটাই খুব স্বাভাবিক এবং জৈবিক নিয়মেই তা প্রয়োজন। ব্যাক্তি জীবনেও কি আমরা এর ব্যাতিক্রম? আমরা প্রতিটি মানুষ সবচাইতে বেশী ভালবাসি নিজেদের সত্ত্বাকে, আর তাইতো সবসময়ই আমরা নিজের পক্ষই অবলম্বন করে থাকি। বাবা-মা তার সন্তানকে এত ভালবাসে, কারন সন্তানের মাঝে তারা স্বীয় সত্ত্বাকে খুঁজে পায়। তাই আমরা কি পরিপূর্ণ নিরপেক্ষতা কখনো প্রদর্শন করতে পারি? মনে হয় না। কিন্তু তারপরও যুগে যুগে মানুষ নিরপেক্ষতা নিয়ে উচ্চস্বর হয়েছে। কিন্তু কেন? কারন কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষ না থাকলে সমাজ, সভ্যতা ও জীবন ধংসের দ্বারপ্রান্তে উপনীত হত। অবশ্য এখনো কিছু কিছু ঘটনা মনে প্রশ্ন জাগায়, আমরা কি সমাজ, সভ্যতা ও জীবন ধংসের দ্বারপ্রান্ত থেকে খুব দূরে আছি?
নিরপেক্ষ থাকা যে কত কঠিন, তা বোঝা যায়, নিরপেক্ষ বিচার ব্যাবস্থার প্রতীক হিসেবে কাল কাপড় দিয়ে চোখ বাঁধা দাঁড়িপাল্লা হাতে মূর্তিটি দেখলে। কালো কাপড়ে চোখ না বন্ধ করলে যে নিরপেক্ষ থাকা বড় কঠিন! তবে কেন এই কঠিনের পেছনে ছুটে চলা???

কেন এত কথা বলা? কারন আজ আমাদের নিরপেক্ষ থাকার চরম মূল্য দিতে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে। আমি একদিকে যেমন ঘৃণা করি সকল যুদ্ধাপরাধীদের, খুনিদের, মানবতার বিরুদ্ধচারীদের; তেমনি একজন মসুলিম হিসেবে ঘৃণা করি ইসলামকে হেয় করে বিষাদাগার ও নোংরা-অশ্লীল প্রচারণাকে। এই কাজ যেই করুক না কেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা একান্ত দরকার। কিন্তু কিছু প্রিয়জন যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে এতটাই আপসহীন যে, ধর্ম তাদের কাছে গৌণ, আবার কেউ এতটা রক্ণশীল যে, তারা ধ্মীয় মূল্যবোধ দিয়ে সব বিচার করতে চায়। আমার মত সাধারণ মানুষের হয়েছে বিপদ। একদলের কাছে আমি রাজাকার; অন্য দলের কাছে ইসলাম বিরোধী। নিরপেক্ষ থাকার মূল্য কত চরম।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×