খেলারাম তুই খেলে যা
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খেলারাম তুই খেলে যা
যা খুশি তা করে যা,
দেশটাতো তোর বাপের কেনা
তাই তোদের এতো আনাগোনা।
যা খুশি তা করে যা
খেলারাম তুই খেলে যা।।
দিন ফুরালে আসব আমি,
দেখবি তখন সালতামামি।
ধরবো তোদের টুটি চেপে,
হিসাব হবে মেপে মেপে।
ভয়ে তখন পালাস না
খেলারাম তুই খেলে যা।।
খেলারাম তুই বাপের ব্যাটা,
কত বড় তোর বুকের পাটা।
দেশটাকে তোরা গিলতে চাস,
স্বপ্নে্ মানচিত্র গিলে খাস।
এতো বড় তোদের স্পর্ধা!
খেলারাম তুই খেলে যা।।
আসব আমি সময় হলে,
বুকের মাঝে আগুন জ্বেলে।
পুড়বি তোরা ভয়াল গ্রাসে,
হারিয়ে যাবি ঊর্ধ্বাকাশে।
পালাবার পথ পাবিনা,
খেলারাম তুই খেলে যা।।
মহাকালের মহাপ্রলয়ে,
পালিয়ে যাসনে তোরা ভয়ে।
আসব আমি মৃত্যু হয়ে,
স্বাধীনতার সূর্য বয়ে।
তখন....... সময় বেশী পাবি না,
তাই যা খুশি তা করে যা।।
খেলারাম তুই খেলে যা........।।
আজ থেকে পনের বছর আগে লেখা কবিতা। যা আজও আমাকে অবাক করে। ঐ বয়সে কিভাবে এমন দ্রোহের কবিতা লিখেছিলাম জানি না। তবে এই কবিতা সব সময়ের, বিদ্রোহের, এটা আমার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন