somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববর্ষ ১৪২০ এ আমার প্রাপ্তি - একটি আবিস্কার - আমি একজন চিহ্নিত-লিষ্টেড ছাগু ব্লগার!!!

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল জীবনে প্রতি নববর্ষে সকাল সকাল ঘুম থেকে উঠে নববর্ষের দিন শুরু করতাম নববর্ষের টাইটেল বাসার মূল দেয়ালে চুপি চুপি আটকে দিতাম। তখন কোন কম্পিউটার ছিলোনা যে টাইপ করা লিস্ট ছাপাবো। হাতের লেখায় যেন ধরা পরে না যাই তাই স্কুলের বন্ধুদের দিয়ে আগের দিন লিখিয়ে আনতাম। কি মজার দিন ছিল।

বয়সের সাথে সাথে উদযাপনও পালটায়। কলেজ জীবনে হাতে লেখা নববর্ষ পত্রিকা বের করতাম...”একলা বৈশাখ” নামে। সকালে যেতাম রমনা বটমূল, তারপর চারুকলার বৈশাখী শোভাযাত্রায়। এরপর এখানে সেখানে ঘরাঘুরি। কিন্তু ২০০১ এ রমনা বটমূলে বোমা হামলায় ভীষণ শক পেলাম। বাসায় টিভিতে (তখন একুশে টিভি ছিল বোধহয়) বোমা হামলার দৃশ্য দেখে ডুকরে কেঁদে উঠেছি। এরপর থেকে বৈশাখে বাসায় থাকি, কোথাও বের হইনা। অনেকে বলবেন কেন? ভয়ে? জানিনা কেন, মন ভেঙ্গে গেলে যা হয় তার সাইড এফেক্ট হয়ত।

এবার ১২-১৪ খাগড়াছরি-রাঙ্গামাটিতে “বৈসাবি” উৎসবে যাওয়ার প্ল্যান করেছিলাম। একেবারে শেষ মুহূর্তে পরিবহণ কোম্পানি বাস ক্যান্সেল করায় বাদ দিতে হল ট্যুর। যাই হোক আসল কথায় আসি। এবার পহেলা বৈশাখে ফেসবুক আর ব্লগে লেখা পড়ে দিন কাটাচ্ছিলাম। হঠাৎ দেখি প্রথম বাংলা সার্চ ইঞ্জিন “পিপীলিকা” নাকি বিটিআরসি বন্ধ করেছে। তাড়াতাড়ি দেখার ইচ্ছা হল ঘটনা কি? ওয়েব এড্রেস বারে পিপিলিকার ওয়েব এড্রেস দিতে দেখি কোথায় কি? সব গুজব অথবা ফান।

কি সার্চ করব প্রথম বাংলা সার্চ ইঞ্জিনে? দিলাম আমার এই সামু নিকের সার্চ। অনেকগুলো রেজাল্ট এলো। চেক করতে করতে একটা ধাক্কা খেলাম। দেখি প্রায় দুই মাস আগে জনৈক সুখোই-৩৫ একটা পোস্ট দিছে যেখানে সে জামাত-শিবির-ছাগুদের একটা লিস্ট করেছে, তাতে আমার নাম লিংক এড্রেস সহ। আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারলাম না। সে কিসের ভিত্তিতে আমাকে এই লিস্টে নিল খোদাই জানে। তার পোস্টে সাথে সাথে কমেন্ট দিলাম কারন জানতে, কিন্তু এত পুরানো লেখায় কেই বা রিপ্লাই দেয়? যাই হোক শকড হলাম এই ভেবে যে ব্লগের বিশাল পোস্টের সমুদ্রে কে কোথায় আমাকে আপনাকে কোন লিস্টে ফেলছে, কোন অপবাদ দিচ্ছে, কোন বিপদে ফেলছে আমরা কি তা জানতে পারছি? তাই আমি মনে করি সবার উচিত তার নিক সার্চ দিয়ে সব রেজাল্ট চেক করা। অন্য কোন উপায় কেউ জানলে প্লিজ শেয়ার করুন।

এবার ভাল কথাটি বলি। সার্চে এটাও জানলাম যে আশিক মাসুম এর “ব্লগারদের প্রোফাইল থেকে তুলে আনা কিছু কথা(৪র্থ পর্ব)”তে আমার প্রোফাইল লেখা স্থান পেয়েছে। মনটা হালকা হল, মুদ্রার উভয় পিঠই রয়েছে।

সবশেষে সবার নিকট একটা অনুরোধ, না জেনে, খোঁজ না নিয়ে, শুধুমাত্র ধারণার বশে কারো সম্পর্কে কোন সিদ্ধান্তে পৌছবেন না। আপনার একটি অবিবেচকের মত কাজ কারো জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×