somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝর্ণার প্রতারণা - খইয়াছড়া

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সপ্তাহের ব্যাবধানে পর পর দুইবার ঝর্ণা আমার সাথে প্রতারণা করলো। এই কি তার প্রেমের খেলা? সত্তেন্দ্রনাথ দত্ত বলেছিলেন,

ঝর্ণা! ঝর্ণা!
সুন্দরী ঝর্ণা!
তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!

গত সপ্তাহে বান্দরবান ট্যুরে “রিজুক ঝর্ণা” পৌঁছে ঝর্ণার পানিতে ভেজার সৌভাগ্য হয়নি বৃষ্টিতে ঝর্ণায় সৃষ্ট পাহাড়ি ঢলের ভয়ংকর রূপের কারনে। এক সপ্তাহের ব্যাবধানে একই কারনে একেবারে কাছাকাছি গিয়েও দর্শন হল না দেশের সর্বোচ্চ সাত স্তর বিশিষ্ট ঝর্ণা “খইয়াছরার”।

সপ্তাহের ব্যাবধানে আবার ছুটে চলা প্রকৃতির টানে। গত সপ্তাহের বান্দরবান ট্যুর নিয়ে লেখেছি “ভয়ংকর সুন্দরীতমা বান্দরবান” শিরোনামে আমার আগের লেখায়। গত বৃহস্পতিবার রাত ১১:৩০ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সম্মুখের ছবিরহাটে পৌছাই “ভ্রমন বাংলাদেশ” আয়োজিত “Day long Trip: খৈইয়াছড়া ঝর্না ,মহামায়া,মুহুরী প্রজেক্টে” ইভেন্টে যোগ দিতে। রাত ১২:৩০ নাগাদ মোট ৫০ জনের দল তিনটি ভাগে ভাগ হয়ে একটি ২৮ সিটের কোস্টার এবং দুটি ১২ সিটের মাইক্রবাস নিয়ে যাত্রা শুরু হয় চট্টগ্রামের মিরসরাইয়ের উদ্দেশে।

আমি আর আমার সহকর্মী খালেদ ওমর রুমি ছিলাম ২৮ সিটের গাড়িতে। ঘণ্টা দেড়েক গাড়ি ঠিকঠাক চলার পর গাড়িতে যান্ত্রিক ত্রুটি দ্দেখা দেয়। পুরোটা পথ বার বার গাড়ি থেমে থেমে কুমিল্লা ক্যান্টরমেণ্ট পৌঁছাই ফজরের আগে আগে। শেষ পর্যন্ত সেই গাড়ি বাদ দিয়ে কুমিল্লা হতে একটি ৪২ সিটের মিনিবাস ভাড়া করা হয়। দীর্ঘ আট ঘণ্টায় ২০০ কি.মি. পথ পাড়ি দিয়ে সকাল সাড়ে আটটায় পৌঁছই মিরেরসরাই। আমাদের সঙ্গী অপর দুই মাইক্রবাসের ২৪ জন সঙ্গী ইতোমধ্যে সকালের নাস্তা সেরে মহামায়ার উদ্দেশে বেরিয়ে পড়েছে। আমরা দ্রুত নাস্তা সেরে রওনা হলাম মহামায়ার দিকে।

মহামায়া পৌঁছে আগে থেকে ভাড়া করে রাখা ফাইবারের তৈরি বোটে করে আমরা ২৮ জনের দলটি রওনা হই। দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া। চারিদিকে ছোট ছোট পাহাড়ে ঘেরা, মাঝে মাঝে লেকের বুকে ছোট পাহাড়ি দ্বীপের ন্যায় ভূখণ্ড। কোথাও কোথাও ঢালু পাহাড়ের গায়ে কিছু লোককে দেখলাম চাষাবাদে ব্যাস্ত, কিছু জায়গায় গরু চড়াতে দেখ গেল। এই রকম বাঁক ঘুরতে ঘুরতে এগুতে থাকি আমরা। হঠাৎ একটি বাঁক ঘুরতে দেখা মেলল এক বিশাল গুই সাপের, ঢালু বাক বেয়ে জলে নামার মুহূর্তে তার সাথে দেখা। কিন্তু তিন তিন জন ফটোগ্রাফার ক্যামেরা নিয়ে ছবি তুলতে ব্যাস্ত থাকলেও তিনজনই মিস করেছে ওই গুইসাপটিকে, তারা ছিল বিপরীত দিকে মুখ করে।

হঠাৎ একটি বাঁক ঘুরার সময় প্রবলবেগে পানি পরার শব্দে সবাই সচকিত হলাম। বাঁক ঘুরতেই চোখে পড়ল সিঁড়ির মত ধাপে ধাপে নেমে আসা এক বিশাল ঝর্ণার, যা ছিল আমাদের জন্য সারপ্রাইজ। কারণ, আমরা কেউ জানতাম না যে, এখানে কোন ঝর্ণা আছে। আমাদের বোটটি ঝর্ণার পাশের ঢালুতে ভেড়ানো মাত্রই সবাই নেমে পড়লাম ঝর্ণার পাশে ফটোসেশনে ব্যাস্ত হতে। ঝর্ণার প্রবল বেগ দেখে কেউ সাহস পায় নাই তার নীচে যেতে। এর পর ফিরে এসে দেখা পেলাম আমাদের অগ্রবর্তী দলের, সেই রাতে ছবিরহাট থেকে বিচ্ছিন্ন হবার পর আবার একত্রিত হলাম আমরা।

এরপর আমাদের যাত্রা খইয়াছড়ি ঝর্ণার উদ্দেশে। বার দুয়েক ভুল পথে আগে পেছনে যেয়ে অবশেষে খইয়াছড়ি ঝর্ণার রাস্তা খুঁজে পেলাম আমরা। গাড়ী ছেড়ে দিয়ে আমরা মাটির পথ ধরে হাটা শুরু করলাম। প্রথমে ইট বিছানো পথ কিছুক্ষণ পাড়ি দিয়ে শুরু হল মাটির পথ ধরে হাটা। মাটির কাঁচা রাস্তা দিয়ে, কখনো খেতের আইল দিয়ে, কখনোবা গৃহস্থের উঠোন দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম। একসময় রাস্তা কঠিন হতে লাগলো। ঝোপ-ঝাড়, বুনো পথ পাড়ি দিতে দিতে একসময় পাহাড়ি ঝিরি ধরে এগুতে লাগলাম। পাহাড়ি ঢলের খরস্রোতা পানিপথ পাড়ি দিতে হল তিনবার, হাতে হাত ধরে শিকল গড়ে আমরা প্রতিটি বাঁক পাড়ি দিলাম। কি ভয়াবহ স্রোতের টান, পায়ের নীচে বড় বড় পাথর। স্রোতের ধাক্কায় বেশ কয়েকবার টাল হারিয়ে পড়ে যেতে যেতে বেঁচেছি আমরা।

আমরা প্রায় দশজনের দল বাকীদের থেকে পিছিয়ে পড়ি অনেকটা। পথে বুনে ঝোপ-ঝাড় পাড়ি দেয়ার সময় আমাদের বিভিন্নজন আক্রান্ত হই বুনো জোঁকের দ্বারা। বহু চরাই-উতরাই পাড়ি দিতে দিতে এগুতে থাকি খইয়াছড়ি ঝর্ণার দিকে। পথে বিভিন্ন জনবসতি পড়েছে, সেখানকার মানুষরা জানালো পাহাড়িঢল নেমেছে, আমরা যেন ঝরনায় না যাই। তারপর এগুতে থাকি। চতুর্থ পাহাড়ি ঢলের ঝিরিপথ পাড়ি দিচ্ছিলাম আমরা, তখন উপর থেকে মানুষের গলার আওয়াজ পেলাম, আমাদের অগ্রবর্তী দল ফিরে আসছে। ঝর্ণা আর মাত্র মিনিট পাঁচেকের পথ, এই দূরত্বে আমাদের যাত্রা বন্ধ করতে হল। পঞ্চম এবং শেষ পাহাড়ি ঢলটি ছিল প্রচণ্ড স্রোতস্বিনী। স্রোতের টান এতই ভয়াবহ ছিল যে, প্রায় দশ-পনের জনের মানব বন্ধন তৈরি করেও পাড়ি দেয়া যাচ্ছিলোনা। আমাদের দলনেতা রবিউল হাসান মনা সহ আরও কয়েকজন অভিজ্ঞ ট্র্যাকার অভিমত দিলেন তাদের ১২-১৫ বছরের ট্র্যাকিং জীবনের অভিজ্ঞতায় তারা কোন ঝর্ণার ঝিরিপথে এমন স্রোতের মুখোমুখি হননি। তাই কিছুটা হতাশা নিয়ে আমরা ৫০ জনের দল ফিরতি পথ ধরি।

ফিরে এসে গ্রামের পুকুরে এবং পার্শ্ববর্তী বসতবাড়িতে গোসল সেরে আমরা বিকেলবেলা লাঞ্চে যাই একটি রোড সাইড লোকাল হোটেলে। একটি কথা বলা হয় নাই, ফিরতি পথে সবার মাঝে ছিল জোঁক আতঙ্ক। একে একে অনেকের শরীরে পাওয়া যাচ্ছিল জোঁকের আক্রমনের চিহ্ন। দুই জনের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একজনের অবস্থা ছিল খুবই সিরিয়াস। সবশেষে বিকেল ছয়টার দিকে ঢাকা অভিমুখে রওনা দিয়ে রাত সাড়ে বারটা নাগাদ ঢাকায় এসে পৌছাই।

যে কথা দিয়ে শুরু করেছিলাম, গত সপ্তাহে যেমন মিস করেছি রিজুক ঝর্ণায় পৌঁছেও ঝর্ণায় ভেজার আনন্দ থেকে, তেমনি এবার এত কষ্ট উপেক্ষা করে এত কাছে পৌঁছেও দর্শন হয় নাই দেশের এই অপার প্রাকৃতিক সৌন্দর্যকে। ইনশাল্লাহ আগামীতে কোন একদিন তার দর্শন হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৪ রাত ৯:২৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×