somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্চুয়ালের রিয়াল অনুভব

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারচুয়াল জগতের কোনো বস্তুকে যখন টাচস্ক্রিনের মাধ্যমে স্পর্শ করা হবে তখন সে বস্তুকে অনুভব করা যাবে। সম্প্রতি মাইক্রোসফটের গবেষকেরা থ্রিডি বা ত্রিমাত্রিক প্রযুক্তির এমনই টাচস্ক্রিন উদ্ভাবন করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
গবেষকেরা জানিয়েছেন, ভারচুয়াল বস্তু অনুভব করার এই প্রকল্পে ব্যবহূত হয়েছে একটি এলসিডি। এর ফ্ল্যাট প্যানেলের স্ক্রিনে ফোর্স সেন্সর ও রোবটিক বাহু ব্যবহার করা হয়েছে। এই সেন্সর ও রোবটটিক পদ্ধতি ভার্চুয়াল বস্তুকে সামনে ও পেছনে ঠেলে দেওয়ার অনুভূতি সৃষ্টি করতে পারে।

গবেষকেরা জানিয়েছেন, এ গবেষণা চিকিত্সাক্ষেত্রে ও গেম তৈরিতে ব্যবহার করা যাবে।

ভারচুয়াল বস্তু স্পর্শের প্রযুক্তি হলোডেস্ক
মাইক্রোসফট এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে কোনো ভারচুয়াল বস্তু হলোগ্রাফিক প্রযুক্তিতে স্পর্শের অনুভূতি জাগাতে পারে। গবেষকেরা এ প্রযুক্তিটির নাম দিয়েছেন ‘হলোডেস্ক’। এ প্রযুক্তির মাধ্যমে ভারচুয়াল থ্রিডির কোনো বস্তুকে ছুঁয়ে দেখার অনুভূতি মিলবে এবং ভারচুয়াল থ্রিডির বস্তুটিও বাস্তব কোনো বস্তুর নিয়মেই আচরণ করবে।
এ প্রযুক্তিতে ওপরের একটি স্ক্রিন থেকে দ্বিমাত্রিক ছবি প্রজেক্টরের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে পড়বে। একটি কাইনেটিক ক্যামেরা ব্যবহারকারীর হাত বরাবর এ প্রজেক্টরের ওপর বস্তুর থ্রিডি ছবি দেখাবে। এদিকে, একটি ওয়েবক্যাম ব্যবহারকারীর মুখভঙ্গি ট্র্যাক করে বস্তুটিকে তার স্পর্শানুভূতির নাগালে এনে দেবে। আর সবগুলো ডিভাইস একত্রে একটি এলগরিদম মেনে রিয়েল টাইমেই ভার্চুয়াল থ্রিডি বস্তুকে নিজের মতো করে অনুভবের সুযোগ দেবে।ব্যবহারকারী নির্দিষ্ট এলাকায় হাত রেখে সামনে থাকা স্বচ্ছ একটি ডিসপ্লেতে বস্তুটি দেখতে পাবেন।

টাচস্ক্রিনে অনুভব করা যাবে কিবোর্ড
টাচ স্ক্রিনযুক্ত পণ্যে ফোর্স সেন্সর ও রোবটটিক বাহু ব্যবহার করা ফলে টাচস্ক্রিনের ওপরে কিবোর্ড বা কিবোর্ডের বাটনগুলো স্পর্শ করার অনুভূতি পাওয়া যাবে। মাইক্রোসফটের গবেষকেরা জানিয়েছেন, টাচস্ক্রিন সুবিধার কোনো পণ্যে আলাদাভাবে কোনো কি-বাটনের স্পর্শ অনুভব করা যায় না বলেই দ্রুতগতিতে টাইপ করা কষ্টকর। তাঁরা টাচস্ক্রিনে বাটনের অস্তিত্ব অনুভব করার প্রযুক্তি নিয়ে কাজ করছেন। গবেষকেরা জানিয়েছেন, টাইপের প্রয়োজন হলে এ কী-বোর্ড ব্যবহার করে দ্রুত টাইপ করা যাবে আবার টাইপ শেষ হলেই মিলিয়ে যাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×