somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠক সৃষ্টির কারিগর

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন পাঠক হিসেবে আমি লেখক হুমায়ুন আহমেদ কে প্রচণ্ড পছন্দ করি। কিন্তু কেন? আমার মতে একজন লেখক প্রকৃত অর্থে তখনই সার্থক হন, যখন তার লেখা পাঠক ধরে রাখার পাশাপাশি পাঠক সৃষ্টি করতে পারে। আমার মতে বাংলা সাহিত্যে এমন লেখক মেলা দুষ্কর যে হুমায়ুন আহমেদ এর ন্যায় পাঠক সৃষ্টি করতে পেরেছেন। নিন্দুকেরা বলেন হুমায়ুন আহমেদ হালকা লেখা লেখতেন (লেখেন লিখতে পারলাম না, লিখেও মুছে দিতে হল)। ভাই হালকা-ভারী বুঝিনা, আমি বুঝি লেখার আকর্ষণী ক্ষমতা। আপনি বলতে পারেন আমার বই পড়ার ব্যাপ্তি খুবই কম, আমি তা স্বীকার করব, অবশ্যই হ্যা। সুনীলের পূর্বপশ্চিম, সমরেশের সাতকাহন/কালবেলা, নিমাইয়ের ব্যাচেলর/মেমসাহেব, শীর্ষেন্দুর মানবজমিন, সঞ্জীবের লোটাকম্বল, বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, শঙ্ককরের ঘরের ভেতর ঘর, সুচিত্রার কাছের মানুষ, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই/খোয়াবনামা, শামসুল হকের খেলারাম খেলে যা, আনিসুল হকের মা ইত্যাদি উপন্যাসগুলো আমার পড়া বিভিন্ন লেখকদের সেরা বইগুলো। এই বিচিত্র ধারার লেখকদের বিচিত্র উপন্যাস পড়তে পেরেছি একমাত্র হুমায়ূন আহমেদের কারণে। কারণ উনার বই পড়ে পড়ে আমার বই পড়ার অভ্যাস গড়ে উঠেছে। ভালো ভালো উপন্যাস অনেকেই লেখে, কিন্তু হাজার হাজার পাঠক কয়জন তৈরি করতে পারে?

হুমায়ুন আহমেদ এর বই হাতে নিয়ে পড়া শুরু করলে মনে হত আরে এতো আমার পাশের বাড়ীর গল্প, কখনোবা আমার নিজের বাড়ীর গল্প। অসংখ্যবার মন খারাপ অবস্থায় হুমায়ুন আহমেদ এর বই হাতে হারিয়েছি নিজ ভুবনে, ভুলেছি দুঃখ-কষ্ট-যাতনার জ্বালা। হুমায়ুন আহমেদ ছাড়া একমাত্র সমরেষ মজুমদারের বই আমি হাতে নিলে শেষ না করে উঠতে পারিনি। নিন্দুকদের জন্য কয়েকটা উপন্যাসের নাম বলি যা হুমায়ুন আহমেদ এর রচনা শক্তির ভিন্নতার পরিচয় দিবে আপনাকে। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, তোমাকে, তিথির নীল তোয়ালে, পেনসিলে আঁকা পরী, মেঘ বলছে যাব যাব, অপরাহ্ণ প্রভৃতি উপন্যাস প্রমাণ করে ছোট পরিসরেও গল্প কত হৃদয়স্পর্শী করে বোলা যায়। পাঁচশত পাতার উপন্যাসের চেয়ে পঞ্চাশ পাতার পাঠক টানা হৃদয়স্পর্শী উপন্যাস কি শ্রেয় নয়।

পৃথিবীর ইতিহাসে হুমায়ুন আহমেদ এর ন্যায় তুমুল জনপ্রিয় পাঠক সৃষ্টিকারী কোন লেখক আছে কি না আমার জানা নেই, যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। সবশেষে বলি, মানুষ হুমায়ুন আহমেদ কেমন ছিলেন, কি করতেন, কি করেছিলেন তা দ্বারা কখনও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে বিচার করতে যাবেননা, তাকে বিচার করুন তার লেখনী দিয়ে। আপনি, আমি, সকলে তাকে চিনি তার লেখা দিয়ে; তাই নয় কি? হুমায়ুন আহমেদ পৃথিবী ছেড়ে চলে গেছেন এক বছর হল, এই একবছরে যা পাইনি, যা আড় কখনও পাবোনা তা হল হুমায়ুন আহমেদ এর নতুন কোন লেখা, যা মনে হত আরে এতো আমারই লেখা। যুগে যুগে হুমায়ুন আহমেদ অম্লান হয়ে থাকুক বাঙলা সাহিত্য জগতে। হে পাঠক সৃষ্টির কারিগর আমরা তোমায় ভুলবোনা।


৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×