somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধ ধাতু জাদী তথা স্বর্ণ জাদী - (স্বর্ণ মন্দির - বান্দরবান)

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাহরিয়ার বেচারা তার থ্রি-কোয়ার্টার প্যান্টটাকে টেনে নীচে নামিয়ে গোড়ালির নীচে নিয়ে আসলো। অনেকটা এরাবিয়ান জোব্বার মত পায়ের পাতার কাছে ঝুলছে। কিন্তু স্বর্ণমন্দিরের গেটে বসা দুই তরুন কিছুতেই তাকে ভেতরে ঢুকতে দিবে না। কারণ হাফ প্যান্ট পড়ে ভেতরে ঢোকা নিষেধ। কি যন্ত্রণা! অনেক কষ্টে তাদেরকে বুঝালাম যে, ভাইরে উনার গোড়ালি পর্যন্ত ঢাকা আছে; তাই সমস্যা কোথায়। অনেক দেনদরবারের পর তারা রাজী হল তাকে ঢুকতে দিতে। গতবছর স্বর্ণমন্দির ভ্রমণের সময় এই বিরম্বনায় পড়তে হয়েছিল আমাদের ‘ভ্রমণ বাংলাদেশ’ এর ভ্রমণ টিম’কে। বান্দরবান শহরে এসেছেন আর স্বর্ণমন্দির দেখতে যান নাই, এমন খুব কমই হয়ে থাকে। বান্দরবান শহরের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট হল বুদ্ধ ধাতু জাদী তথা স্বর্ণ জাদী তথা স্বর্ণ মন্দির।

১৯৯৫ সালে শ্রীমং উ পঞঞা জোত মহাথের এই মন্দিরটি স্থাপন করেন। বান্দরবান শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে বালাঘাতের পুরপাড়া নামক এলাকার পাহাড়ের চুড়ায় এই বৌদ্ধ মন্দিরটির অবস্থান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র এই তীর্থস্থানটির নির্মাণ কাজ সম্পন্ন হয় ২০০৪ সালে। মিয়ানমার হতে নির্মাণ শিল্পী এনে এই মন্দিরের মূল নির্মাণ কাজগুলো করা হয়। মন্দিরের বাইরের অংশে ভিন্ন ভিন্ন প্রকোষ্ঠে তিব্বত, চীন, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভূটান, মায়ানমার,কোরিয়া, জাপান ইত্যাদি দেশের শৈলীতে সৃষ্ট ১২টি দন্ডায়মান বুদ্ধ আবক্ষ মূর্তি এখানে নতুন মাত্রা যোগ করেছে। আর মন্দিরের অভ্যন্তরে কাঠের উপর অসাধারণ সুন্দর রিলিফ ভাষ্কর্য কর্ম মায়ানমারের কাঠের শিল্প-কর্মের ঐতিহ্যের কথা স্মরণ করায়।

মন্দিরের অঙ্গসজ্জা মেরুন আর সোনালী রঙ দিয়ে হওয়াতে দূর থেকে দেখলে মনে হয় পুরো মন্দিরটিই স্বর্ণ দিয়ে মোড়ানো। আর এই বাহ্যিক রূপ থেকেই হয়ত মন্দিরটি ‘স্বর্ণ মন্দির’ নামে খ্যাতি পেয়েছে। স্বর্ন মন্দিরের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি এর অবকাঠামোগত সৌন্দর্যও দেখার মত। এ মন্দিরের পাহাড়ের চূড়ায় রয়েছে ঐতিহ্যবাহী এক পুকুর। বৌদ্ধরা এ পুকুরকে সম্মানের চোখে দেখে; কারণ এটি যে দেবতা পুকুর! ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও পূর্ণিমায় এখানে জড়ো হন হাজার হাজার পুণ্যার্থী।

এবারো ‘তিন দিনে তিন পার্বত্যজেলা ভ্রমণ’এর সময় স্বর্ণমন্দির দেখতে গিয়েছিলাম। ভালই লাগে পড়ন্ত বিকেলের কণে দেখা রোদে এই স্বর্ণমন্দিরের রূপসুধা। বান্দারবান ভ্রমণে গেলে অবশ্যই বিকেল বেলা ঘুরে আসবেন এই স্বর্ণমন্দির আর সেখান থেকে চলে যাবেন নীলাচল, যেখান থেকে সূর্যাস্ত আর গোধূলিবেলা... এক কথায় অপূর্ব।























১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮
×