somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পছন্দের নিজের এক কুড়ি ক্লিক!

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি পছন্দ করি ঘুরে বেড়াতে, গান শুনতে, গল্প বই পড়তে, লেখালেখি করতে। কিন্তু ছবি তোলা আমার শখ, নেশা কোন কিছুতেই পড়ে না। আমি বেড়াতে গেলে ছবি তুলি কিছু স্মৃতি ফ্রেমে বন্দী করতে, আর এ থেকেই আমার ছবি তোলা। কখনো ছোট ভাইয়ের, কখনো বন্ধুা-বান্ধবের ক্যামেরা দিয়ে; কখনো কোনটাই না পেলে নিজের মোবাইলের ছোট্ট লেন্স দিয়ে চলে এই স্মৃতি ফ্রেমবন্দী করার কাজ। আজকের ফটোব্লগ মূলত আমার নিজের তোলা আমার পছন্দের এক কুড়ি ছবি নিয়ে সাজানো। আসুন দেখি আমার পছন্দের এককুড়ি ছবি।


এই ছবিটি সেন্টমার্টিনের জেটি সংলগ্ন সৈকত থেকে সূর্যোদয়ের সময় তোলা। ছবিটতে কেমন যেন অদ্ভুত এক মায়া লেগে আছে মনে হয়।



এই ছবিটি আমার বন্ধু আর বন্ধু পত্নী'র, ছেঁড়দ্বীপে আমি তাদের রিকোয়স্টে এই সেটপিস ছবিটি তুলে দেই, যা তোলার পর আমি নিজেই খুব অবাক হয়ে গিয়েছিলাম। অদ্ভুত সুন্দর রোমান্টিক একটি ছবি।



ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে করে যাওয়ার সময় কুমিল্লা পেরুনোর আগে কোন এক ষ্টেশন সংলগ্ন কালভার্ট এর সামনে চলন্ত ট্রেনের জানালা দিয়ে এই ছবিটি তোলা, আমার মোবাইলের ক্যামেরা দিয়ে। ছবিটি তোলার পর থেকে আমি এই ছবির প্রেমে পড়ে গেছি।



এই ছবিটি টেকনাফ হতে সেন্টমার্টিন যাওয়ার জাহাজঘাট হতে তোলা। ছবিটি দেখলে মনে হয় জলরঙ্গে আঁকা। যতবার দেখি ততবারই খুব আশ্চর্য হই।



কেলেঙ্গা বনে এই ভদ্রলোকের দেখা পাই। অনেকে মাকড়শা'কে কুৎসিত প্রাণী বলে ঘেন্না করেন, আমিও করতাম। কিন্তু উনার এই রূপ দেখে আমি সত্যি মুগ্ধ।



খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার সময় ঝড়ো অপরাহ্ণে মেঘলা আকাশের এই মাতাল রূপ আমার মোবাইলের ক্যামেরায় তোলা।



এই ছবির ছেলেটি যে ভূখণ্ডে দাঁড়িয়ে তার আকৃতি বাংলাদেশের মানচিত্রের মত। ভোলার কালির চরে ছবিটি তোলা।



সুনামগঞ্জের টেকেরহাট এর সীমান্ত সংলগ্ন মেঘালয় পাহাড়ে মেঘের খেলা।



লালাখালে তোলা এই ছবির শিশু দুটির মুখ এমন মায়া ধরিয়েছিল যে ছবিটি মনে গেথে গেছে।



ছবির পুকুরটি কক্সবাজারের পর্যটন মোটেল 'শৈবাল' এ। সন্ধ্যালগ্নে আকাশের রঙ আর তার প্রতিচ্ছবি আমায় নিদারুণ মুগ্ধ করেছিল।



দাউদকান্দি থেকে ফিরছিলাম ঢাকা, মেঘনা ব্রিজ পেরুনোর সময় চলন্ত বাস হতে আমার মোবাইলে তোলা সূর্যাস্তের এই ছবিটি।



সূর্যের সোনালী আভা! শুধু গল্প-কবিতাতেই শুনেছি। টাঙ্গুয়ার হাওড়ে দেখেছিলাম নিজ চোখে, স্বর্ণালী সেই রূপ।



সকাল বেলা রঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে ছিলাম বোটের অপেক্ষায়। ঘাড় ঘুড়িয়ে পেছনে তাকাতেই দেখি......



বার্ড - কুমিল্লা'র ভেতরে শীতের সকালে তোলা এই শুন্য পিচঢালা পথে বারেবার হাঁটতে চাই।



আমার প্রিয়তমাকে নিয়ে হারিয়ে যাবো যেই নদীর তীরে, সেই লোভাছড়া নদী


চট্টগ্রাম ভাটিয়ারী হতে গেলাম সূর্যাস্ত দেখতে। কিসের কি? বিকেল থেকে শুরু হল বৃষ্টি, পেলাম অন্য এক রূপ। ভাটিয়ারী লেকে বুঝলাম 'ব্ষণমুখর সন্ধ্যা' কাকে বলে।



ভাওয়াল গড় বনে আমার কলেজ পড়ুয়া কাজিনের মডেলিংয়ে আমার কনসেপ্টে এই সবুজ ফ্রেমের ছবিটি আমার তোলা খুব সেরা ছবি, আমার মতে।



লক্ষ্মীপুরের চর ভৈরবী হতে ভোর বেলা হায়দারগঞ্জ যাবার পথে গ্রাম্য মেঠো পথ।



খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়ার সমতল হতে দূরের পাহাড়ের ভাজে সূর্যাস্তে সূর্যের হারিয়ে যাওয়া।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×