হারানো আমি
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনাকে আমি হারায়ে খুঁজি
জীবনের প্রতিটি গলি পথে,
শৈশবের নিস্পাপ সময়ের স্রোতে।
অথবা দুরন্ত কৈশোরের
সুতো কাটা ঘুড়ির ন্যায়
বাঁধাহীন উড়ে চলাতে।
কোথায় হারিয়েছি নিজের অজান্তে
নিজেকে আমি আপনার হতে,
স্বর্ণালী সেই সময়ে ।
ঝাপসা চোখে আজ খুঁজে
ফিরি প্রতিট দ্বাড়ে,
বর্ণিল সেই হারানো আমাকে।
তারুন্যের উন্মাতাল ঢেউয়ের
ফেনায়িত নোনা ভাঁজে,
অথবা মাতাল যৌবনের
লাগামহীন বেপরোয়া রাজে।
জীবনের প্রতিটি কুঠুরীতে
প্রতিটি উঠোনে,
প্রতিটি মজা পুকুর
অথবা প্রতিটি বাগানে।
পাগলের মত খুঁজেছি আমি
আমার নিজের সে আমাকে
কোথাও আজ নেইকো আমি
বেঁচে থাকা এই আমাতে।
কখন, কবে হারিয়ে নিজেকে
নিঃস্ব শুন্য হয়ে আছি দাঁড়িয়ে
বুঝতে পারিনি, পারিনি জানতে
আমার মাঝে হতে কবে আমি
গেছি হারিয়ে!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন